June 19, 2026
62a71b5aa08b50702bc4b1ec96c5b8901781870616036206_original.jpg
Spread the love


চেন্নাই: ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের (India vs Ireland) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্য়েই ভারতীয় দলে সুযোগ করে নিয়েছে সে। ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) জাতীয় দলের জার্সিতে দ্রুত সিনিয়র দলের হয়ে খেলতে নামবে, এমনটাই আশা করছেন অনেকেই। এরমধ্য়েই বৈভবের টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের জোরে সূর্যবংশী ভারতের টি টোয়েন্টি দলে প্রথম ডাক পেয়েছে। তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ‘১৫ বছর বয়সি এই ক্রিকেটারের দর্শক আকর্ষণ করার বিরল ক্ষমতা রয়েছে। তাকে অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে স্বাভাবিক খেলা খেলতে দেওয়া উচিৎ। আমি বৈভব সূর্যবংশীর মধ্যে যেটা পছন্দ করি তা হল ধারাবাহিকভাবে রান করার খিদে। যদি সে টি টোয়েন্টি ক্রিকেটের বাইরে গিয়ে ওয়ান ডে ক্রিকেটে উন্নতি করে ও এরপর টেস্ট ক্রিকেটে পৌঁছায়। যদি সে টেস্ট ক্রিকেটে সফল হয় তাহলে আমি নিশ্চিত, আপনারা টেস্ট ক্রিকেটের নবজাগরণ দেখতে পাবেন।’

যেভাবে চার-ছক্কার বন্যা দেখা যায় সূর্যবংশীর ব্যাটে তা উল্লেখ করে বাঁহাতি এই কিশোর ব্যাটার বলছেন, ‘আজকের দিনে তোমার এমন ধরনের ক্রিকেটার দরকার দলে। মানুষ টিভি চালায় শুধু সূর্যবংশীকে দেখার জন্য। আমিও টিভি চালাই সূর্যবংশীকে দেখার জন্য। তার চারপাশে সে এমন এক আকর্ষণ বলয় তৈরি করে রেখেছে, সে সত্যিই অসাধারণ।’

ভারতীয় ‘এ’ দলের হয়ে বর্তমানে খেলছে বৈভব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচে তার মাঠের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান বলছেন, ‘মানুষ যা বলে তা নিয়ে চিন্তা কোরো না, নিজের স্বাভাবিক খেলাটা খেলো। ওর মধ্যে শট খেলার অবিশ্বাস্য ক্ষমতা আছে, দুর্দান্ত চোখ আছে ও অসাধারণ রিফ্লেক্স। আমার মনে হয় ছেলেটা ভারতের ভবিষ্যতের জন্য দারুণ।’

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কি সুযোগ পাবে বৈভব? শ্রীকান্ত বলছেন, ‘ইংল্যান্ড সিরিজে সূর্যবংশীর অন্তর্ভুক্তিকে স্বাগত জানাচ্ছি। ইংল্যান্ড সিরিজের জন্য তাকে রিজার্ভে রাখা হোক। তাকে বুঝতে দাও এটা আন্তর্জাতিক ক্রিকেট। আমি মনে করি তাকে দলের সঙ্গে থাকা উচিত, এমনকী যদি একাদশে জায়গা নাও পায়, কারণ সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা খেলছে, তারা নিশ্চিত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে হলে খেলুক। তবে কোনওভাবেই বৈভবকে চাপ দেওয়া উচিৎ না কখনও।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks