May 27, 2026
127992f33f1455bce4a93138596ae5c31769195662214507_original.jpg
Spread the love


রায়পুর: ছয় রানে দুই উইকেট হারানোর পর রায়পুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ T20I) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণের (Ishan Kishan) ১২২ রানের পার্টনারশিপই ভারতকে ম্যাচ জিততে সাহায্য করে। ঈশান কিষাণ ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও নির্বাচিত হন। তা সত্ত্বেও তাঁর ওপর রেগে গিয়েছিলেন সূর্যকুমার যাদব!

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক ঈশানের ইনিংস সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, ‘ও আমায় পাওয়ার প্লেতে স্ট্রাইকই দিচ্ছিল না, তাই একটু রেগেই গিয়েছিলাম। তবে ঠিক আছে। আমি নিজের ইনিংস সাজানোর খানিকটা সময় পাই, আট , দশ বল খেলি। জানতাম যে পরে যখন আমার হাতে সময় থাকবে আমি সেটা কাজে লাগিয়ে রানের গতি বাড়াতে পারব।’

গত বছরটা অধিনায়ক সূর্যকুমারের জন্য খুবই হতাশাজনক কেটেছিল। গোটা বছরে একটাও আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকাতে পারেননি তিনি। চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল। তবে বিশ্বকাপের ঠিক আগেই দুরন্তভাবে ফর্মে ফিরলেন সূর্য। রায়পুরে তিনিই ভারতের হয়ে সর্বাধিক রানের ইনিংস খেলেন। ৩৭ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে সূর্য দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

 

এই বিষয়ে তিনি বলেন, ‘আমি তো আগেও বলেছিলাম যে আমি নেটে ভালই ব্যাট করছি। সেখানে বিগত দুই, তিন সপ্তাহে আমি যা যা করেছি, সেই সবকিছুই আমায় সাহায্য করেছে। পরিবার ও বন্ধু বান্ধদের সঙ্গে কাটানোর জন্য আমি বেশ খানিকটা সময় পেয়েছিলাম। ভালভাবে অনুশীলন সারি। আর এখন যেমন খেলছি, সেটা সত্যিই আমি দারুণভাবে উপভোগ করছি।’             

শুক্রবার দুই ওপেনারই প্রথম দুই ওভারে ফিরে গিয়েছিলেন, ছয় রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সামনে ছিল ২০৯ রানের কড়া চ্যালেঞ্জ। তবে দুই ওপেনার আউট হওয়ার পরে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব যে পার্টনারশিপ গড়লেন, তাতে হেসেখেলে কিউয়িদেরে বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ  জিতে নিল টিম ইন্ডিয়া। দুইজনেই অর্ধশতরানের ইনিংস খেললেন। ২৮ বল বাকি থাকতেই সাত উইকেট কিউয়িদের দাপুটে মেজাজে পরাজিত করল ভারত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks