May 1, 2026
c357121a0bf3aa2328c212a2e3a011171772960894399206_original.jpg
Spread the love


করাচি: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে যতবারই বলেছেন, ততবারই ভারত জয় ছিনিয়ে তাঁর মন্তব্যকে ভুল প্রমাণিত করছেন। বিতর্কেও জড়িয়েছেন মুখ খুলে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ নিয়ে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম বললেন মহম্মদ আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত ওঠার পর আমির জানিয়েছিলেন যে সেমিতে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ জায়গা করে নেবে ভারতের গ্রুপ থেকে। কিন্তু তা ভুল প্রমাণিত করে ভারত শেষ চারে জায়গা করে নিয়েছিলেন। এরপর সেমিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে টিম ইন্ডিয়াকে ফেভারিট হিসেবে ধরেননি আমির। কিন্তু এখানেও ভুল প্রমাণিত হন প্রাক্তন পাক পেসার। সবার নজর ছিল ফাইনাল ম্য়াচ নিয়ে কেমন প্রেডিকশন দেন আমির। এবার তা নিয়েও মুখ খুললেন প্রাক্তন বাঁহাতি পেসার। 

পাকিস্তানের টেলিভিশন শো হরনা মানা হ্যা-তে এসে আমির বলেন, ”যদি নিউজিল্যান্ডের পারফরম্য়ান্স সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেখা যায়, তাহলে বোঝা যাবে যে ওরা কিন্তু কমপ্লিট পারফর্ম করেছে দল হিসেবে। দুর্দান্ত বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ের উদাহরণ রেখেছে। আর ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ জিতেছে মূলত দু জন প্লেয়ারের ওপর নির্ভর করে। সঞ্জু স্য়ামসন ব্য়াটিংয়ে ও বল হাতে বুমরার পারফরম্য়ান্স ভারতকে জয় এনে দিয়েছে।” দুটো দলের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? এই প্রশ্নে আরও একবার ভারত নয়, প্রতিপক্ষ শিবিরকেই এগিয়ে রাখলেন প্রাক্তন বাঁহাতি পেসার। 

আমির বলছেন, ”আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিউজিল্যান্ডের জন্য সুবিধের হতে পারে। ওদের বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকালেই বোঝা যাবে। বুমরা ছাড়া ভারতের কোনও ক্রিকেটার ফর্মে আছে বলে আমার মনে হয় না। বরুণ চক্রবর্তী ও হার্দিক পাণ্ড্য় সেভাবে ছন্দে নেই। ফলে চাপ থাকবে ভারতের ওপর। কিউয়িরা এখানেই কিছুটা এগিয়ে থাকবে ভারতের তুলনায়।”

এর আগে অভিষেক শর্মাকে নিয়েও মন্তব্য করেছিলেন আমির। তিনি বলেছিলেন অভিষেক ওয়ান ডায়মেনশনাল ব্যাটার। এমনকী শেষ চারের লড়াইয়ের আগে আমিরকে ওই শোয়ে বলতে শোনা যায়, ”আমি যদি ক্রিকেটীয় দিক থেকে দেখি, তাহলে বলব ভারত কিন্তু একেবারেই ভাল ক্রিকেট খেলছে না। ওরা অন্তত তিন, চারটে ক্যাচ ফেলেছে এবং ফিল্ডিংও ফস্কেছে।”

যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান বোর্ডে তোলার পরও ভারত চাপে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সূর্যকুমারের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks