May 5, 2026
94460c5ac6b4a6a774f54a4246fc5ddb1777987499825206_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আইপিএলের ম্য়াচে ক্যাচ লুফতে গিয়ে মাথায় বিরাট চোট পেয়েছিলেন। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitas) বিরুদ্ধে ম্য়াচে খেলার সময় মাথায় চোট পেয়ে গুরুতর আহত হয়েছিলেন। গ্রিন করিডর করে লুঙ্গি এনগিডিকে (Lungi Ngidi) নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। বেশ কয়েকটি ম্য়াচে খেলতে পারেননি প্রোটিয়া পেসারকে। তবে তিনি ফিট হয়ে উঠেছেন। দিল্লির শেষ দুটো ম্য়াচে একাদশে তো ছিলেনই না, এমনকী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলানো হয়নি এনগিডিকে। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্য়াচের আগের দিন দিল্লির বোলিং কোচ মুনাফ পটেল জানিয়ে দিয়েছিলেন যে প্রোটিয়া তারকা খেলতে পারবেন, তিনি পুরো ফিট।

লুঙ্গি এনগিডিকে ফিট ঘোষণা করার পরও মাঠে নামানো হয়নি। তার কারণ হিসেবে উঠে এসেছিল আইিসিসির নিষেধাজ্ঞা। ICC কনকাশন ধরা পড়া খেলোয়াড়দের জন্য সাত দিনের বিশ্রাম বাধ্যতামূলক করেছিল। যে দিন পেরিয়ে গিয়েছে। যার জন্য শেষ পর্যন্ত এনগিডিকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। 

সোশ্য়াল মিডিয়ায় পোস্ট গিলের
সাম্প্রতিক সময়ে গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল সোশ্যাল মিডিয়ায় দলের জয়ের পরেই ইঙ্গিতবাহী বিশেষ পোস্ট করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবার পঞ্জাব কিংসকে হারিয়েই তাঁদেরও খোঁচা দিলেন শুভমন গিল। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে সোশ্যাল মিডিয়ায় ওয়াশিংটন সুন্দর ও সাই সুদর্শনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন টাইটান্স অধিনায়ক। তিনি এমন একটি পোজ দেন যা পঞ্জাব কিংসের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। পাশাপাশি ছবির ক্যাপশনেও ছিল পঞ্জাব কিংসকে খোঁচা।

এর আগে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। সেখানে বিমানে বসে গিলের হাতে রয়েছে হলুদ রঙের বাঁশি। আর ছবির ক্যাপশনে লেখা, ‘নান্দ্রি চেন্নাই’, অর্থাৎ ধন্যবাদ চেন্নাই। সিএসকের অ্যান্থম উইসেল পডু-র চিহ্নই হচ্ছে হলুদ রঙের বাঁশি। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁশি তাঁদের উচ্ছ্বাস, তাঁদের দলেরও অঙ্গ হয়ে উঠেছে। ম্যাচ জিতে সেই হলুদ বাঁশি নিয়েই সিএসকেকে ট্রোল করেছিলেন গিল। হাজার হাজার সিএসকে সমর্থক এই হলুদ রঙের বাঁশি নিয়েই ম্য়াচ দেখতে মাঠে উপস্থিত হন। সেই হলুদ বাঁশিকেই খোঁচা দেওয়ার জন্য় বেছে নিয়েছিলেন তিনি।

আরসিবিকে হারিয়েও খোঁচা দিয়েছিলেন গিল। সোশ্যাল মিডিয়ায় আরসিবির ‘প্লে বোল্ড’ ধার করে লিখেছিলেন, ‘প্লে হোল্ড। আজকে দলের সকলে বেশ বোল্ডই খেলেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks