July 30, 2026
36b5a86d83a4e4577d05a151318318d71766802746363485_original.jpg
Spread the love


Bangladesh News: এবার জেমসের কনসার্টে তাণ্ডব ! বেসামাল পরিস্থিতিতে বন্ধ হল শো। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রকস্টার জেমস। তাঁরই অনুষ্ঠান ছিল ফরিদপুরে। সেখানেই কিছু বহিরাগত তাণ্ডব চালিয়েছে বলে খবর বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার সূত্রে। আয়োজকদের আয়োজনে কোনও ত্রুটি ছিল না। কিন্তু তারপরেও এই হামলা আটকানো যায়নি। শুক্রবার রাত ৯টা নাগাদ ঘটেছে এই কাণ্ড। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বছর উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই জেমসের গানের অনুষ্ঠান চলাকালীন কিছু বহিরাগত ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়। অবাধে চলে ভাঙচুর। নিমেষেই চরম বিশৃঙ্খল হয়ে যায় পুরো পরিস্থিতি। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, সাদা রঙের লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভিড় রয়েছে বেশ ভালই। দ্য ডেইলি স্টার সূত্রে খবর, আয়োজকরা ওই বহিরাগতদের ঢুকতে বাধা দিয়েছিলেন। কিন্তু জোর করে তারা ঢুকে পড়েছিল। অনুষ্ঠানের মধ্যে তাদের ঢুকতে বাধা দেওয়ায় ইট, পাথর ছুড়তে শুরু করে তারা। শেষ পর্যন্ত ফরিদপুর জেলা স্কুলের ছাত্ররাই এই বহিরাগতদের আক্রমণ প্রতিহত করে। ১৫-২০ জন ছাত্র ইটের আঘাতে আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি অনুকূল না থাকায় শেষ পর্যন্ত জেমসের শো বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।

জেমসের অনুষ্ঠান চলাকালীন এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তসলিমা নাসরিনও। লেখিকা যে এ হেন ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ এবং একইসঙ্গে হতাশ, তার ছাপ স্পষ্ট ওই সোশ্যাল মিডিয়া পোস্টে। 

তসলিমা লিখেছেন, ‘সংস্কৃতি ভবন ছায়ানট পুড়ে ছাই। গান, নাটক, নৃত্য, আবৃত্তি এবং লোকজ সংস্কৃতির প্রসারের মাধ্যমে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনা বিকাশের জন্য গড়ে ওঠা সংগঠন উদীচী পুড়ে ছাই। আজ বিখ্যাত গায়ক জেমসকে অনুষ্ঠানে গান গাইতে দেয়নি জিহাদিরা। কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন সিরাজ আলী খান। তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছেলে আলী আকবর খানের নাতি। সিরাজ আলী খানও মাইহার ঘরানার সংগীতের একজন খ্যাতিমান শিল্পী। সিরাজ আলী খান ঢাকায় এসে অনুষ্ঠান না করেই ভারতে ফিরে গিয়েছেন। বলেছেন শিল্পী, সংগীত এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর আসবেন না। দু’দিন আগে ওস্তাদ রশীদ খানের ছেলে আরমান খানও ঢাকার আমন্ত্রণ রক্ষা করেননি, তিনিও জানিয়ে দিয়েছেন সংগীতবিদ্বেষী জিহাদি অধ্যুষিত বাংলাদেশে তিনি পা রাখতে চান না।’ 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks