June 3, 2026
afe97c27111ceae8cae7e866be6dc1301780445133002507_original.jpg
Spread the love


মুম্বই: মাত্র দিন দু’য়েক হয়েছে এবারের আইপিএল মরশুম শেষ হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু মুম্বইয়ের ঘরোয়া টি-২০ লিগ (T20 Mumbai League 2026 ) চালু হয়েছে। সেই লিগের প্রথম ম্যাচেই অজিঙ্ক রাহানের নর্থ মুম্বই প্যান্থার্স ২১ রানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ট্রায়াম্প নাইটসদের পরাজিত করেছে। এই ম্যাচে তাঁর দল তো হেরেইছে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

২১০ রান তাড়া করতে নেমে নাইটসদের হয়ে নূতন গোয়েল ৯৩ রানের ইনিংস খেলেন। তবে তা সত্ত্বেও দলের বাকিরা তেমন রান না পাওয়ায় কোনও সময়ই নাইটসদের দেখে মনে হয়নি তারা ম্যাচ জিততে পারে। প্রয়োজনীয় রানের গতি বজায় রাখতে ব্যর্থ হন তারা। ফলত পরাজিতই হতে হয় তাদের। ম্যাচে নাইটসদের ব্যাটিং ইনিংসে দুই ওপেনারই অল্প রানে আউট হওয়ার পরে ভারতীয় দলের বিশ্বজয়ী টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে ব্যাট করতে নামেন। ওয়াংখেড়েত আয়োজিত এই ম্য়াচে সূর্য ব্যাটে নামতে স্ট্যান্ডে দর্শকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

শুরুটা কিন্তু সূর্য বেশ ভালই করেছিলেন। তিনি নেমে একের পর এক চারটি বাউন্ডারি মারেন। তবে রাহুল সাওয়ান্তের বলে সূর্যকুমার মাত্র ১৯ রানেই সাজঘরে ফিরতে বাধ্য হন। চলতি বছরে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপ জিতলেও, মেগা টুর্নামেন্টে তাঁর ফর্ম প্রশ্নের মুখে পড়ে। এরপর আইপিএলটাও সূর্যের জন্য খুব একটা ভাল কাটেনি। সদ্য সমাপ্ত আইপিএলে সূর্য মাত্র ২০.৭৭ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে ২৭০ রান করেন, দুইটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। তারপরেই মুম্বইয়ের ঘরোয়া টি-২০ লিগেও ব্যাট হাতে এই ব্যর্থতা। সূর্যর উপরে যে চাপ বাড়ছে, তা কিন্তু বলাই বাহুল্য।

এই অফফর্মের জেরে অধিনায়কত্ব তো বটেই, সূর্যের ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। জাতীয় নির্বাচক কমিটির সিংহভাগ সদস্যই অফফর্মে থাকা এই ব্যাটারকে অধিনায়ক পদ তো বটেই, দল থেকেও বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে, ক্রিকেট মহলের মতে, স্কাই এর ভাগ্য শেষ পর্যন্ত নির্ভর করছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের ওপর।      

আরও পড়ুন:- ভারতের হয়ে শীঘ্রই অভিষেক ঘটাবেন বৈভব? এশিয়ান গেমসের পরিকল্পনাতেও নেই গিল, সূর্যকুমাররা 

বিসিসিআই-এর একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন পাঁচ নির্বাচকের কমিটি আর সূর্যকুমারকে নিয়ে এগোতে রাজি নন। গত এক বছর ধরে তাঁর পারফরম্যান্স অত্যন্ত সাধারণ। বোর্ডের একাংশের মতে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথা মাথায় রেখে এখন থেকেই তরুণ দল গড়ার প্রক্রিয়া শুরু করা উচিত। বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত এক সিনিয়র বলেছেন, ‘প্রথমে নির্বাচকরা মনে করছিল, গতবারের মতো আইপিএলেই আবারও সূর্যকুমার যাদবকে ছন্দে ফিরতে সাহায্য করবে, যখন তিনি ৭০০-র বেশি রান করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, ওর ব্যাটিংয়ে কোনও টেকনিক্যাল সংশোধনই দেখা যায়নি। এমনকি একেবারে নবীন পেসাররাও শুধু সোজাসুজি হার্ড লেংথ বল করেই ওকে চাপে ফেলছে, আর তার কোনও উত্তর নেই সূর্যকুমারের কাছে। নির্বাচকরা মনে করছেন না যে তিনি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks