August 8, 2026
472d709f668eda2d6916e71ae90e0a7017861927239361466_original.jpg
Spread the love


বার্বাডোজ়: ওয়ান ডে ক্রিকেটে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। সেই ওয়েস্ট ইন্ডিজ়কে (West Indies) ছাড়াই হবে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)?

প্রশ্ন উঠে গেল। কারণ, ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ক্যারিবিয়ানরা। তাদের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে হবে। পরপর তিন বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ়কে। ৫০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের জৌলুস ক্রমেই কমছে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের স্বপ্ন জোরাল ধাক্কা খেল কারণ, পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে খেলা পাকা করে ফেলল। নিয়ম হচ্ছে, আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম আট দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। ওয়েস্ট ইন্ডিজ় এমনিতেই প্রথম আটে ছিল না। আফগানিস্তান আয়ার্ল্যান্ডকে হারিয়ে দেওয়ায় নিশ্চিত হয়ে গেল যে, কোনওভাবেই ব়্যাঙ্কিংয়ে প্রথম আটটি দলের মধ্যে থাকবে না ওয়েস্ট ইন্ডিজ়।

২০২৭ সালের বিশ্বকাপের জন্য দুই আয়োজক দেশ – দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে এমনিতেই যোগ্যতা অর্জন করেছে। বাকি যে আট দল সরাসরি যোগ্যতা পায়, তা হয় ব়্যাঙ্কিং ধরে। সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ব়্যাঙ্কিং ধরা হবে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ় ব়্যাঙ্কিংয়ে দশে নেমে গিয়েছে। ৭৩ পয়েন্ট তাদের। ৮৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ৯০ পয়েন্ট নিয়ে সাতে আফগানিস্তান।

তবে এই পরিস্থিতিতে আগেও পড়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপেও তারা সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা পায়নি। যোগ্যতা অর্জন পর্ব খেলে জিতে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল।

তবে তারও চার বছর পরে, ২০২৩ সালের বিশ্বকাপে আরও বড় ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেবার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি তারা। জ়িম্বাবোয়ের মাটিতে যোগ্যতা অর্জনকারী পর্বে হেরে যায় তারা। সুপার সিক্স পর্বে জ়িম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে। স্কটল্যান্ডও হারিয়ে দিয়েছিল তাদের। ফের একবার ওয়েস্ট ইন্ডিজ়কে ছাড়াই ওয়ান ডে বিশ্বকাপ হবে না তো? আশঙ্কা কিন্তু থেকে গেল।

আফগানিস্তান বনাম আয়ার্ল্যান্ড সিরিজের ওপর নির্ভর করেছিল ওয়েস্ট ইন্ডিজ়ের ভাগ্য। আইরিশরা ৫-০ ব্যবধানে জিতলে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারত ওয়েস্ট ইন্ডিজ়। তবে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচ জিতেছে আফগানিস্তান।

আরও পড়ুন: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks