মুম্বই: মাত্র কয়েক ঘণ্টা আগেই রিপোর্টে দাবি করা হয়েছিল রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate) ভারতীয় সহকারী কোচের পদ ‘ছেড়ে দিয়েছেন’। শোনা যাচ্ছিল তিনি কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফিরবেন। জল্পনা সত্যি হতে ২৪ ঘণ্টাও লাগল না। বুধবার সকালেই কেকেআরের তরফে একটি পোস্ট করে সরকারিভাবে জানানো হয় দলের প্রাক্তন ক্রিকেটার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজ়ির হেড অফ ক্রিকেট স্ট্র্যাটের্জির ভূমিকায় যোগ দিচ্ছেন।
