June 15, 2026
78a1e85cc18a9651584791287a5795f0177036056874850_original.jpg
Spread the love


বঢোদরা: ছেলেদের পর ফের মেয়েরা। আইপিএলের (IPL News) পর দ্বিতীয় ডব্লিউপিএল খেতাবও এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) শিবিরে। বৃহস্পতিবার  আরও একবার ডব্লিউপিএল চ্য়াম্পিয়ন হল আরসিবি। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০২৪ সালে ডব্লিউপিএল খেতাব জিতেছিল আরসিবি। অন্য়দিকে চতুর্থবার ফাইনালে জায়গা করে নিয়েও খেতাব ঘরে তুলতে পারল না দিল্লি ক্যাপিটালস। ব্যাট হাতে ম্য়াচ জেতানো ৮৭ রানের ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা। জর্জিয়া ভলও হাফসেঞ্চুরি করলেন। রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে বাউন্ডারি হাঁকিয়ে দিল্লির কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন রাধা যাদব।  

স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন হতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলি। গত আইপিএলেই যিনি প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন আরসিবি জার্সিতে। ডব্লিউপিএলে আরসিবি চ্যাম্পিয়ন হতেই বিরাট কোহলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের ওপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার এই মুহূর্ত উপভোগ করো। ক্রিকেটপ্রেমীরা খুবই ভালবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।’

দ্বিতীয়বার ডব্লিউপিএল ট্রফি জিতে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি। বৃহস্পতিবার ম্যাচের পর স্মৃতি বলেন, ‘আরসিবি ভক্তরা বিশ্বের সেরা। আমরা যেখানেই খেলি না কেন, প্রচুর সমর্থন পেয়েছি।’ আরসিবি অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, আইপিএল ও ডব্লিউপিএল ধরলে এই নিয়ে পরপর তিনবার চ্যাম্পিয়ন হল আরসিবি। স্মৃতি বলেছেন, ‘এটা অসামান্য ও দারুণ অনুভূতি। গোটা মরশুমে আমরা যেভাবে খেলেছি তাতে প্রত্যেকের অবদান রয়েছে। আমি হয়তো দু’‌তিন জনের নাম আলাদা করে নেব। তার মধ্যে রয়েছে প্রত্যুষা কুমার। গোটা মরশুমে একটা ম্যাচেও সুযোগ পায়নি। কিন্তু প্রত্যেকটা অনুশীলনে নিজের সেরাটা দিয়েছে। ম্যাচের দিন জল বয়েছে। অনেকেই হয়তো এই জিনিসগুলো খেয়াল করবেন না। কিন্তু আমরা মাথায় রাখছি । এছাড়া গৌতমী এবং প্রেরণাও রয়েছে। দু’জনই তরুণ ক্রিকেটার। যেভাবে গোটা দলের সঙ্গে কাজ করেছে তাতে আমি খুশি ।’ 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks