প্রকাশিত হল ভাল থাকার প্রেসক্রিপশন পর্ব ২। লিখেছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক কলকাতা বই মেলার ৩৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে এই বইটি। কীভাবে বুঝবেন শরীর ভাল আছে কি না? কী করলে ভাল থাকবে শরীর? শুধু কি ওষুধেই সম্ভব রোগ নিরাময়? এরকম অজস্র প্রশ্ন তো আমাদের সবার মনেই কমবেশি ভিড় করে। এবার তারই উত্তর দুই মলাটের মধ্য়ে বন্দি করলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হল তাঁর লেখা বই – ভাল থাকার প্রেসক্রিপশন পর্ব ২। শুক্রবার অ্য়াপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের অডিটোরিয়ামে প্রকাশিত হয় বইটি। উপস্থিতি ছিলেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন। আন্তর্জাতিক কলকাতা বই মেলার ৩৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় এর এই বই।
