PPF News Update : শেয়ার বাজারের অস্থিরতার মাঝে আপনাকে দিতে পারে দারুণ রিটার্ন। সঙ্গে পাবেন সরকারি আর্থিক নিরাপত্তা ও ঝুঁকিহীন নিশ্চিত তহবিল (PPF)। আপনি দেখতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (Public Provident Fund) দিকে। সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হারের সুবিধা পাবেন আপনি। সন্তানের নামেও এই অ্য়াকাউন্ট(PPF Child Account) খুলতে পারেন বাবা-মা। তবে কি বছরে ৩ লাখ টাকা জমানো যায়া পিপিএফে ?
এই বিষয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে
আমরা অনেকেই মনে করি, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে বাবা-মা সন্তানের জন্য ১.৫+১.৫ মোট ৩ লাখ টাকা জমা করতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে আপনার মনেও অনেক সময় আসে এই চিন্তা। যদিও বিষয়টি একদম ঠিক নয়। আপনাকে মনে রাখতে হবে, সব মিলিয়ে বছরে সর্বোচ্চ দে়ড় লাখ টাকা জমা করতে পারবেন আপনি। এই টাকাটা আয়কর আইনের ৮০সি দারায় ছাড়া পাবেন আপনি। তবে পুরনো আয়কর নিয়মে পাবেন এই সুবিধা।
কেবল বাবা বা মা এই অ্য়াকাউন্ট চালাতে পারবেন
মনে রাখতে হবে, সন্তানের নামে পিপিএফ অ্য়াকাউন্ট খুললে কেবল বাবা বা মা এই অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন। সেই ক্ষেত্রে অভিভাবক হিসাবে কেবল বাবা অথবা মায়ের যেকোনও একজনের নাম থাকতে পারে। পিপিএফ স্কিম ২০১৯ সালের নিয়ম অনুয়ায়ী, একমাত্র নাবালকের মনোনীত কোনও অভিভাবকই নাবালকের অ্য়াকাউন্ট চালাতে পারবে। এই ক্ষেত্রে কোনও ব্যতিক্রমী নিয়ম নেই। এই ক্ষেত্রে বাবা অথবা মা যে ওই অ্য়াকাউন্টে টাকা রাখছে সেই ১.৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবে।
সন্তানের অভিভাবকদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলি
১ মনে রাখা উচিত, সন্তানের PPF অ্যাকাউন্টে বাবা-মা উভয়েই অর্থ জমা করতে পারেন। তবে মোট জমার পরিমাণ ১.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।
২ এই ক্ষেত্রে ন্যূনতম জমার পরিমাণ, বছরে ৫০০ টাকা।
৩ পাবলিক প্রভিডেন্ট ফান্ডেক মেয়াদকাল ১৫ বছর। তবে আপনি এটি ৫ বছর করে এটি বাড়াতে পারেন।
৪ তবে মনে রাখবেন, সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হলে সে নিজেই তার অ্যাকাউন্টটি চালাতে পারবেন।
৫ দীর্ঘমেয়াদে বড় তহবিল গড়ার জন্য PPF একটি চমৎকার বিকল্প হতে পারে। কারণ এটি নিরাপদ সুদের হার (৭.১ শতাংশ) ও কর ছাড়ের সুবিধা দিয়ে থাকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
