May 19, 2026
a23fa9b05d1face02f31095283dd759e1779219666359507_original.jpg
Spread the love


জয়পুর: চলতি আইপিএল (IPL 2026) মরশুমের শুরুটা দুরন্তভাবে করেছিল কিন্তু বিগত তিন ম্যাচে টানা হেরে রাজস্থান রয়্যালসের প্লে-অফে পৌঁছনোর রাস্তা খানিকটা কঠিন হয়ে গিয়েছিল। তবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লে-অফের ভাগ্য নিজেদের হাতেই রাখল রাজস্থান রয়্যালস (RR vs LSG)। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই রয়্যালসরা প্লে-অফে পৌঁছে যাবেন। বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) অনবদ্য ৯৩ রানের ইনিংসেই জয় পেল রয়্যালসরা। আর তাদের এই জয়ে কেকেআরের উপর চাপ বাড়ল।

রয়্যালসদের সামনে এদিন জয়ের জন্য ২২১ রানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে শুরুটাই দুরন্তভাবে করেছিল দুই রয়্যালসের ওপেনার। প্রথম ওভারেই আকাশ সিংহের বিরুদ্ধে ১৯ রান যোগ করেন বৈভব এবং যশস্বী জয়সওয়াল। শুরুতে যশস্বীই বেশি আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। স্বভাববিরুদ্ধ ভঙ্গিমায় খানিকটা দেখেশুনে ইনিংস শুরু করে বৈভব। তবে একবার সেট হয়ে গেলে তার হাত থেকে আকাশ, মহসিন, প্রিন্স, কেউই রক্ষা পাননি। বিধ্বংসী ইনিংস খেলে তরুণ ওপেনার। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও, বৈভবের ইনিংসই রয়্যালসের জয় সুনিশ্চিত করে দেয়। পাঁচ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জেতে রয়্যালস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks