SBI Jobs : শীঘ্রই আপনার জন্য বড় ঘোষণা করতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। ব্য়াঙ্কের ক্লার্ক পদে নিয়োগের (SBI Clerk Notification) বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে নেওয়া হবে লোক। দেশের ব্যাঙ্কিং সেক্টরে এই নিয়োগকে সবথেকে বড় নিযুক্তি হিসাবে ধরা হয়। যদিও স্টেট ব্যাঙ্কের তরফে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত নোটিফিকেশনের তারিখ বলা হয়নি।
কবে এই চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করা হতে পারে
বিগত দিনের স্টেট ব্যাঙ্কের নিয়োগের ইতিহাস বলছে, এই ক্লার্ক পদে ২০২৬ সালের নিয়োগের নোটিফিকেশন অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে। একবার এই বিজ্ঞপ্তি প্রকাশ হলে সঙ্গে সঙ্গে এর অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই কারণে চাকরিপ্রার্থীদের বলা হচ্ছে, তারা যেন নিয়ম করে SBI-এর অফিসিয়াল ওয়াবেসাইট দেখতে থাকেন। এখানেই যাবতীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর মধ্যেই আপনি পাবেন আবেদনের শেষ তারিখ, কারা যোগ্য়, অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ সব। পরীক্ষার দিনের বিষয়েও এখানেই দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা।
কী যোগ্যতা থাকা বাধ্যতামূলক
অতীতের তথ্য় বলছে, এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে রাজ্য় বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করছে সেখানকার ভাষা জানতে হবে। এই ক্ষেত্রে ওই ভাষা পড়তে, লিখতে ও বলতে জানত হবে প্রার্থীকে।
কীভাবে হবে প্রার্থী বাছাই
স্টেট ব্য়াঙ্কের জুনিয়র অ্য়াসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে আবদেনর পর তিনটি পর্বে হবে প্রার্থী বাছাই।
১ প্রিলিমিনারি এক্জাম
২ মেনস এক্জাম
৩ স্থানীয় ভাষায় দক্ষতা
৪ নথি যাচাই পর্ব
মনে করে এই বিষয়গুলি নজরে রাখুন
এখানে একটা বিষয়ে চাকরিপ্রার্থীদের মনে রাখতে হবে, এখানে পরীক্ষায় পাস করার পর কোনও ইন্টারভিউ নেওয়া হয় না। সেই ক্ষেত্রে মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই আপনার যোগ্যতা বিচার করবে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এখানে চূড়ান্ত নিয়োগের জন্য আপনার স্থানীয় ভাষা দক্ষতা দেখার পর নথিপত্র বাছাই কারা হবে। তাই দেরি না করে চাকরিপ্রার্থীদের উচিত, সময়ে-সময়ে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন আপনি। এখানেই আপনার সব তত্য় পেয়ে যাবেন।
আরও পড়ুন : প্রবীণ নাগরিকরা পাবেন ৮.২৫ শতাংশ সুদ, SBI, HDFC ও Yes Bank-এর মধ্যে কোথায় লাভ বেশি ?
