May 22, 2026
13f3bbfd003a73fa830d0d4261effd411779436352827394_original.jpg
Spread the love


SBI Bank Holidays : ব্যাঙ্কে গিয়ে (SBI) কাজ নাও হতে পারে। আজ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Customer Alert) শাখাগুলি দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকতে পারে। ২৩ মে অর্থাৎ আজ থেকে টানা ৬ দিন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক (SBI Bank Holidays) বন্ধ থাকার কথা। জেনে নিন, ঠিক কোন কোন তারিখ কেন এই শাখাগুলিতে গিয়ে কাজ হবে না। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

কেন টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
মূলত সপ্তাহান্তের ছুটি, ব্যাঙ্ক কর্মীদের দু-দিনের প্রস্তাবিত ধর্মঘট ও ঈদুজ্জোহা (কুরবানি ইদ) উপলক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে।

এক নজরে দেখে নিন ছুটির তালিকা:
২৩ মে (চতুর্থ শনিবার): নিয়ম অনুযায়ী মাসের চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।

২৪ মে (রবিবার): সাপ্তাহিক ছুটি।

২৫ ও ২৬ মে (সোমবার ও মঙ্গলবার): এসবিআই স্টাফ ফেডারেশনের দেশব্যাপী ধর্মঘট।

২৭ ও ২৮ মে (বুধবার ও বৃহস্পতিবার): ঈদুজ্জোহা (Bakrid) উপলক্ষ্যে আরবিআই-এর ছুটি। (জম্মু ও কাশ্মীরে দু-দিনই ছুটি থাকবে। দেশের অন্যান্য অংশে কোথাও ২৭ মে আবার কোথাও ২৮ মে ইদের ছুটি থাকবে)।

কেন ও কবে এই ব্যাঙ্ক ধর্মঘট ?
‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন’ (AISBISF) আগামী ২৫ এবং ২৬ মে (সোমবার ও মঙ্গলবার) দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। কর্মীদের বেশ কিছু দীর্ঘদিনের অমীমাংসিত দাবিদাওয়া নিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছে।

কী কারণে এই ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীরা
বিভিন্ন রিপোর্ট বলছে, ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) আওতায় পেনশন ম্যানেজার বাছার সিদ্ধান্ত নিতে দিতে হবে কর্মীদের। এই দাবি করেছেন কর্মীরা। এ ছাড়াও পেনশন-সংক্রান্ত সুবিধাতে সমতা ও সামগ্রিক চাকরির শর্তাবলির উন্নতি চেয়েছে ইউনিয়ন। এই দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত কর্মী নিয়োগের বিষয়। শূন্য পদ পূরণের কথা বলা হয়েছে এই দাবিপত্রতে। অফিসে কাজের চাপ কমানোর দাবিও রয়েছে এই দাবিতে।  

এ ছাড়াও রয়েছে এই দাবিগুলি
কর্মীদের উন্নত পদোন্নতির নীতি নিয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। পাশাপাশি খোয়র রাখতে বলা হয়েছে বদলি নীতি নিয়েও। কর্মীদের উন্নত অবসরকালীন সুবিধার বিষয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। এতে রাখা হয়েছে কর্মচারী কল্যাণ ও চাকরির নিরাপত্তা সংস্কারের বিষয়টিও।

চালু থাকবে কোন কোন পরিষেবা ?

ব্যাঙ্ক কর্মীদের এই আন্দোলনের জেরে ব্রাঞ্চের কাজকর্ম ব্যাহত হলেও গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। ডিজিটাল মাধ্যমে সব লেনদেন সচল থাকবে।

এটিএম (ATM) : টাকা তোলা বা জমা দেওয়ার কাজ স্বাভাবিক থাকবে।
অনলাইন ব্যাঙ্কিং : নেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন করা যাবে।

ইউপিআই (UPI) : গুগল পে, ফোন পে, পেটিএম বা ভীম অ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের FD স্কিম, ২ লাখ টাকা ৫৫৫ দিনের জন্য রাখলে কত পাবেন ? রইল পুরো সুদের চার্ট

[yt]

[/yt]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks