
এই বছর অক্ষয় তৃতীয়ার তিথিতে চন্দ্র ও সূর্য উভয়ই নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করবে। এর ফলে এই দিনটির তাৎপর্য ১০০ গুণ বেড়ে যায়। এছাড়াও, অক্ষয় তৃতীয়ার তিথিতে গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগ গঠিত হচ্ছে। এবার অক্ষয় তৃতীয়া আগামী রবিবার, ১৯ এপ্রিল সকাল ১০টা ৫০ মিনিটে পড়েছে। শেষ হবে পরের দিন অর্থাৎ সোমবার, ২০ এপ্রিল, সকাল ৭টা ২৮ মিনিটে।
