March 15, 2026
c99495d1313c0f73ab5d85bccf16db8e1770308237991206_original.jpg
Spread the love


নবি মুম্বই: ডব্লিউউপিএলের ফাইনালে আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০৩ রান বোর্ডে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। দুরন্ত অর্ধশতরান করলেন ক্যাপ্টেন জেমাইমা রডরিগেজ। এছাড়াও লরা ওলভার্দাট ও চিনেলি হেনরি ঝোড়ো ৩৫ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান বোর্ডে তুলে প্রতিপক্ষ শিবিরকে ২০৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা সামনে রাখল তারা। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা। দিল্লির হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন লিজেলি লি ও শেফালি বর্মা। লি একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন। তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন লি। অন্য়দিকে ১৩ বলে ২০ রান করেন শেফালি। লরা ওলভার্দাট ২৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন। তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান তিনি।

জেমাইমা বিশ্বকাপের সময় থেকেই ফর্মে। যখন কোনও বিপদে পড়েছে দল, লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দাপটের সঙ্গে খেলেছেন। এদিনও তার ব্যতিক্রম হল না। শেষ পর্যন্ত আটটি বাউন্ডারির সঙ্গে ৩৭ বলে ৫৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন জেমাইমা। দিল্লির স্কোর দুশোর গণ্ডি পেরিয়ে যায়। চিনেলি হেনরি শেষে ১৫ বলে ৩৫ রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান তিনি। 

ভারতের বিরুদ্ধে ম্য়াচ না খেললে যা যা সমস্য়ায় পড়বে পাকিস্তান
ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্য়াচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের ম্যাচ যে কোনও আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। এই ম্যাচের উপর ভরসা করেই ব্রডকাস্টাররা কোটি কোটি টাকা বিনিয়োগ করে। জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত ও পাকিস্তানের ম্যাচ থেকে ব্রডকাস্টারদের ৮৩০০ কোটি টাকা  আয়ের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, যদি পাকিস্তান পিছিয়ে আসে, তবে এটিকে সরাসরি সম্প্রচার চুক্তি ভাঙার সমান ধরা হবে। সূত্র মারফত জানা গিয়েছে,  JioStar এই সিদ্ধান্তে ক্ষুব্ধ এবং তারা আইনি পথ অবলম্বন করতে পারে। কেবল একটি ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার কারণে কয়েকশো কোটি টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রচার চুক্তি এই শর্তে হয়েছিল যে, উভয় দল মুখোমুখি খেলবে। যদি পাকিস্তান ম্যাচ না খেলে, তবে মামলাটি শুধু PCB-এর উপর নয়, ICC-র বিরুদ্ধেও হতে পারে। সেক্ষেত্র মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। যা মূলত সমস্যায় ফেলবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks