March 13, 2026
9775a465974734faf2066a7dc70a7c73177264772035150_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে ২ কোটি টাকা দিয়ে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কেনার পর অনেকে ভ্রু কুঁচকেছিলেন। ফের একটা বাজে লগ্নি হল না তো? আশঙ্কায় ছিলেন কেকেআর ভক্তরা।

আইপিএল শুরু হওয়ার দিন পঁচিশ আগে সমস্ত চিন্তাকে ইডেনের গ্যালারিতে ওড়ালেন ফিন অ্যালেন। কার্যত একার হাতে ধ্বংস করলেন দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার স্বপ্নকে। ৩৩ বলে ১০০ রান করে রংয়ের উৎসবের দিন আলোর রোশনাই ছড়ালেন অ্যালেন। ম্য়াচের সেরা হিসাবে আর কাউকে বেছে নেওয়ার প্রশ্নই ছিল না।

এটাই কি জীবনের সেরা ইনিংস? নিউজ়িল্য়ান্ডকে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে তোলার পর ফিন অ্যালেন বললেন, ‘হ্যাঁ, আমি বলব সেটাই। আমি শুধু দলের জন্য ভাল কিছু করতে চেয়েছিলাম।’

১৭০ লক্ষ্য তাড়া করতে নেমে ৯.১ ওভারে ১১৭ রান যোগ করেন নিউজ়িল্যান্ডের দুই ওপেনার। সেখানেই খেলার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। টিম সিফার্টের সঙ্গে ভয়ঙ্কর হয়ে ওঠার নেপথ্যে কী পরিকল্পনা ছিল? অ্যালেন বলছেন, ‘আমরা চেয়েচিলাম সুরুতেই ওদের কোণঠাসা করে ফেলতে। টিমি ওরকম ব্যাটিং করলে আমার কাজটা সহজ হয়ে যায়। আমি বল দেখেছি আর মারার জায়গায় থাকলেই মেরেছি। আর চেষ্টা করেছি ওকে স্ট্রাইক দিতে। ও যেভাবে ব্যাটিং করেছে, আমাদের ঝোড়ো শুরু হয়েছিল। আমরা চেয়েচিলাম শক্তিশালী জায়গায় থাকতে।’

নিজে যখন স্ট্রাইকে থাকছিলেন, ছন্দ বজায় রাখছিলেন কীভাবে? ‘সেমিফাইনালে লড়াই করার মতো জায়গায় থাকা সহজ। আমাদের জন্য বিরাট ম্যাচ ছিল। আমার আর টিমির লক্ষ্যই ছিল সোজা ব্যাটে খেলব, জোরে বল মারব। একসঙ্গে ব্যাটিং খুব উপভোগ করেছি,’ বলছিলেন অ্যালেন।

পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী কী বদল করেছিলেন ব্যাটিংয়ে? অ্যালেনের কথায়, ‘উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। প্র্যাক্টিস থেকে উইকেটের একটা ভাল ধারণা তৈরি হয়েছিল। এখানে যখন এলাম, কালো মাটির পিচ, এর আগের ভারত সফর, সব মিলিয়ে ভাল জায়গায় ছিলাম মানসিকভাবে। বিশ্বকাপের আগে ওই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবার সেটা বোঝা যাচ্ছে।’

ফাইনালে উঠে খুশি অ্যালেন। বলছেন, ‘দারুণ অনুভূতি। এই ম্যাচ থেকে অনেক কিছু ইতিবাচক পেলাম। সাফল্য উদযাপন করব। তারপর রবিবার একটা ফাইাল রয়েছে যেটা জিততে হবে। সেই ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

ভারত হোক বা ইংল্যান্ড, ফাইনালের আগেই কি হুঁশিয়ারি দিয়ে রাখলেন সেমিফাইনালের নায়ক?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks