March 12, 2026
c68d6eb7448b072610eff21203bcdd061773334610668206_original.jpg
Spread the love


কলকাতা: আইপিএলের (IPL 2026) নতুন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে অনেক নতুন মুখকে। শুধু প্লেয়ারদের তালিকাতেই নয়, কোচিং স্টাফের তালিকাতেও অনেক চমক এসেছে। অভিষেক নায়ারকে হেডকোচ হিসেবে দেখা যাবে। একই সঙ্গে পাওয়ার কোচ হিসেবে আন্দ্রে রাসেল ও সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসন এসেছেন। এই দুজনের অগাধ অভিজ্ঞতা দলের তরুণ প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবেন। কেকেআরের তরুণ অলরাউন্ডার রমনদীপ সিংহ (Ramandeep Singh) মনে করেন রাসেল ও ওয়াটসনের উপস্থিতি কেকেআরকে আরও শক্তিশালী করে তুলবে।

গত মরশুমেও কেকেআরে ছিলেন রমনদীপ। এই মরশুমের নিলামের আগে রমনদীপকে রিটেন করেছিল কেকেআর। ২০২৪ সালে কেকেআরের জার্সিতে ১৬৭ স্ট্রাইক রেটে ১৭২ রান ঝুলিতে পুরেছিলেন রমনদীপ। ৬ উইকেটও নিয়েছিলেন। এছাড়া গত মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্য়াচে ২০৯ রান করেছিলেন ও ৯ উইকেট নিয়েছিলেন। প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রমনদীপ। দুটো মরশুমে কেকেআরে রাসেলের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছিলেন। তরুণ অলরাউন্ডার বলছেন, ”এই বছর আমার দায়িত্বটা একটু বদলেও যেতে পারে। আমি সাধারণত ব্যাট হাতে নামার পর পিচের পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করি। সুযোগ পেলে আমি বল হাতেও দলের স্বার্থে কাজে লাগাতে চাই নিজেকে। অলরাউন্ডার হিসেবে পারফর্ম করতে চাই।”

রমনদীপ আরও বলেন, ”রাসেল ও ওয়াটসন দুজনেই এবার কেকেআরের ডাগ আউটে থাকবেন। ওঁদের একসঙ্গে দলে পাওয়াটা সত্যিই দারুণ একটা ব্যাপার। তাঁদের থেকে বেশি করে শিখতে চাই। ম্য়াচ পরিস্থিতি অনুযায়ী কীভাবে ঠাণ্ডা মাথায় খেলতে হবে, সেই বিষয়ে ওঁদের সঙ্গে কথা বলতে চাই। নিজের খেলাকে আরও উন্নত করতে চাই।”

ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে আইপিএলের প্রথম ২০টি ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছে। কলকাতার ক্রিকেটপ্রেমীরা অবশ্য আগ্রহী ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সূচি জানতে। ২০২৪ সালের চ্যাম্পিয়নদের গতবারের আইপিএল ভাল কাটেনি। এবার ফের ট্রফি আসবে কলকাতায়? ইডেনে কবে কবে ম্যাচ পড়েছে কেকেআরে? প্রতিপক্ষ কারা? সব প্রশ্নেরই উত্তর পাওয়া গেল বুধবার। ভারতীয় ক্রিকেট বোর্ড ১২ এপ্রিল পর্যন্ত ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হল। সেই পর্বে শাহরুখ খানের দল মোট চারটি ম্যাচ খেলবে। কেকেআর শিবিরের পক্ষে স্বস্তির খবর বলতে, এই পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে নাইটরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks