March 19, 2026
416fc98203dc75103f9fd3041af17dd41773904696056223_original.jpg
Spread the love


কলকাতা: দেশ জুড়ে গ্যাসের আকালের মধ্যে কিছুটা স্বস্তির খবর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের দ্বিতীয় LPG-জাহাজ। অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর দাবি, হরমুজ প্রণালী দিয়ে ২টি তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করায় ভারত ৩টি ইরানি তেলের ট্যাঙ্কারকে ছেড়ে দিয়েছে। 

ভারতের প্রতিটি পরিবারের সুবিধার্থে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডার বুকিংয়ের প্রক্রিয়াকে আরও দ্রুত এবং ঝামেলাহীন করে তুলেছে। এখন থেকে পরিবেশক বা  বিভিন্ন ডিজিটাল ও অফলাইন পদ্ধতি যেমন হোয়াটসঅ্যাপ, মিসড কল, আইভিআরএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দমতো উপায়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।

মিসড কল সুবিধা: শুধুমাত্র একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই আপনার গ্যাস বুকিং স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার হয়ে যাবে। ইন্ডেন গ্রাহকদের জন্য নম্বরটি হল 8454955555, ভারতগ্যাসের ক্ষেত্রে 7710955555 এবং এইচপি গ্যাসের জন্য 9493602222।

আইভিআরএস সিস্টেম: রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করে স্বয়ংক্রিয় ভয়েস নির্দেশিকা অনুসরণ করেও বুকিং করা যায়। ইন্ডেন, ভারতগ্যাস এবং এইচপি গ্যাসের জন্য এই নম্বরগুলি যথাক্রমে 7718955555, 7715012345 এবং 8888823456। ইন্টারনেট ছাড়া বুকিংয়ের জন্য এটি অত্যন্ত নিরাপদ ও দ্রুত একটি পদ্ধতি।

যাঁরা স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করতে অভ্যস্ত, তাঁদের জন্য রয়েছে একাধিক আধুনিক পদ্ধতি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং: এখন পরিচিত হোয়াটসঅ্যাপ থেকেই মেসেজ করে সিলিন্ডার বুক করা যায়। ইন্ডেনের জন্য 7588888824, ভারতগ্যাসের 1800 22 4344 এবং এইচপি গ্যাসের 9222201122 নম্বরে নির্দিষ্ট মেসেজ পাঠালেই বুকিং সম্পন্ন হবে।

মোবাইল অ্যাপ্লিকেশন: তেল সংস্থাগুলির নিজস্ব স্মার্টফোন অ্যাপ রয়েছে। যেমন ভারতগ্যাসের জন্য ‘Hello BPCL’, ইন্ডেনের ‘Indian Oil One’ এবং এইচপি গ্যাসের ‘HP Pay’। এই অ্যাপগুলির সাহায্যে শুধুমাত্র গ্যাস বুকিংই নয়, ডেলিভারি ট্র্যাক করা এবং নিজের অ্যাকাউন্ট পরিচালনা করাও সম্ভব।                     

কোথাও রাত ৩টে থেকে লাইন। তো কোথাও দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ার অভিযোগ! পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া, বীরভূম, কোচবিহার – এই শনিবার দিকে দিকে দেখা গিয়েছিল ভোগান্তি ও ক্ষোভের ছবি। দিনের পর দিন সকাল থেকে লাইনে দাঁড়িয়েও গ্য়াস না মেলার অভিযোগে খালি সিলিন্ডার রেখে রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা।                       



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks