June 19, 2026
e6f216e43ad32830bd826b2dee2bfff417389956028351159_original.jpeg
Spread the love


কলকাতা : চাকরিজীবী ব্যক্তি হোক কিংবা ব্যবসায়ীরা, যে কোনও উপার্জনশীল মানুষকে প্রতি বছরই তাদের আয়কর রিটার্ন ফাইল করেন। এই সময়ে, বেশিরভাগ মানুষ যেকোনও উপায়ে কর বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন। কিছু মানুষ জানলেও, এই উপায় বেশিভাগ মানুষ জানেন না। ফলে ট্যাক্স-এ ছাড় নেওয়ার ক্ষেত্রে সুবিধাগুলো ভোগ করতে পারেন না। আয়কর আইনে এমন কিছু আয় অন্তর্ভুক্ত রয়েছে যার উপর সরকার কোনও কর আরোপ করে না। চলুন আজ সেগুলো জেনে নেওয়া যাক। 

১. কৃষিকর্ম থেকে আয়
ভারতে কৃষি বা কৃষি জমি থেকে প্রাপ্ত আয়ের উপর কর আরোপ করা হয় না। এর মধ্যে ফসল বিক্রি থেকে আয়, চাষ করা জমির ভাড়া এবং কৃষিকাজ সম্পর্কিত অন্য যেকোনও আয় অন্তর্ভুক্ত।

২. গ্র্যাচুইটি
সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর যে গ্র্যাচুইটি পান, তাও সম্পূর্ণ করমুক্ত। তবে, বেসরকারি খাতের কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।  তাঁরা ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটির উপর কিছু ছাড়ের জন্য যোগ্য হতে পারেন।

৩. ছুটি নগদীকরণ
সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের সময় যে ছুটি নগদীকরণ পান, তাও সম্পূর্ণ করমুক্ত। তবে, বেসরকারি কর্মচারীরাও সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

৪. LIC পলিসি
যদি আপনার LIC করা থাকে এবং সেটির মেয়াদপূর্তি হয়ে গিয়ে থাকে, তবে তা তোলার সময় আপনাকে কোনও কর দিতে হবে না। তবে, আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলো পূরণ হলে কোনও কর ধার্য করা হবে না।

৫. LLP-এর মুনাফা
আপনি যদি কোনও প্রতিষ্ঠানের অংশীদার হন বা কোনও এলএলপি-র মাধ্যমে লাভ অর্জন করে থাকেন, তবে সেই লাভ করযোগ্য নয়। কারণ, প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সেই আয়ের উপর কর পরিশোধ করেছে। তবে, বেতন, কমিশন বা সুদ করযোগ্য।

৬. পিএফ (PF)
যদি আপনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে একটানা পাঁচ বছর কাজ করে থাকেন, তবে আপনার পিএফ তোলার ক্ষেত্রে কর ধার্য হবে না। তবে, যদি আপনি একই প্রতিষ্ঠানে পাঁচ বছর পূর্ণ না করে থাকেন, তাহলে আপনার উপর কর ধার্য হতে পারে।

৭. আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহার 
যদি আপনি কোনো নিকটাত্মীয় বা বন্ধুর কাছ থেকে বিয়ের উপহার পান, অথবা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পান, করেন, তবে তার উপর কোনো কর নেই। তবে শর্ত হলো, কোনো অনাত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহারের পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হতে পারবে না। এই পরিমাণের চেয়ে বেশি যেকোনো উপহার করযোগ্য হবে।

৮. স্কলারশিপ 
সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্কলারশিপ সম্পূর্ণ করমুক্ত। এই ছাড় সব বয়সের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks