May 8, 2026
2f975df326c1582a625e67f341899b891778262311914507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে ইডেন গার্ডেন্সে বিধ্বংসী শতরান হাঁকিয়েছিলেন। তারপর তাঁর থেকে অনেক প্রত্যাশা ছিল। তবে আইপিএলের (IPL 2026) প্রথমার্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন ফিন অ্যালেন (Finn Allen)। দল থেকে বাদও পড়েন। তবে দলে ফিরে অবশেষে ফর্মে ফিরলেন তিনি এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs KKR) প্রমাণও করে দিলেন কেন তাঁর থেকে কেকেআর সমর্থকরা এত প্রত্যাশা করছিল।

রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে রাজধানীতেই বিধ্বংসী শতরান হাঁকিয়ে ফেললেন অ্যালেন। আজই নিজের আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি, আর সেই অর্ধশতরানই সেঞ্চুরিতে রূপান্তরিত করলেন কিউয়ি তারকা। নাইট জার্সিতে চতুর্থ ব্যাটার এবং দ্বিতীয় কিউয়ি হিসাবে শতরান করলেন অ্যালেন।

নিজের স্বভাবচিত ভঙ্গিমা নয়, শুরুতে খানিকটা দেখেশুনে পিচ বোঝার জন্য সময় কাটান অ্যালেন। প্রথম ১৮ বলে মাত্র ২০ রান করেছিলেন তিনি। তবে তারপরেই তিনি ঝড় তোলেন। কেকেআর স্পিনাররা যেখানে দিল্লি ক্যাপিটালস ব্যাটারদের একেবারে আটকে রেখেছিলেন, রানই করতে দেননি, সেখানে দিল্লির স্পিনারদের বিরুদ্ধেই আক্রমণ শানান অ্যালেন। ছক্কা মেরে তিনিই যোগ্য ব্যক্তি হিসাবে নাইটদের জয় সুনিশ্চিত করেন আর তাঁর উইনিং শটের সুবাদেই মাত্র ৪৭ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এটি কেকেআরের জার্সিতে কোনও ব্যাটারের দ্রুততম শতরান।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks