May 8, 2026
45014c5ed40df791fcf5a8172e01c96917779633995401402_original.jpg
Spread the love


করোনাভাইরাস মহামারির স্মৃতি এখনও পুরোপুরি মুছে যায়নি বিশ্বের মানুষের মন থেকে। তারই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হান্টাভাইরাস। আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা প্রমোদতরী MV Hondius-এ একাধিক যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই এই সংক্রমণে একাধাক জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ফলে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের কারও কারও মতে, হান্টাভাইরাসের সংক্রমণকে এখনই হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি জাহাজে একাধিক সংক্রমণের ঘটনা জনস্বাস্থ্যের দিক থেকে বড় উদ্বেগ তৈরি করতে পারে ভবিষ্যতে । তবে সত্যিই কি এই ভাইরাস কি ভবিষ্যতে করোনার মতো বড় আকার নিতে পারে?

গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিলেন AIIMS Delhi র চিকিৎসক। কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডঃ পুনীত মিশ্রর মতে, হান্টাভাইরাস ভাইরাসবাহিত অসুখই।  সম্প্রতি আটলান্টিক মহাসাগরের বুকে প্রমোদতরীতে হান্টা ভাইরাসের প্রকোপের বিষয়টি  অনেককে ভাবিয়েছে। তবে এটি আতঙ্কিত হওয়ার বিষয় নয়।  এই সংক্রমণ নতুন কিছু নয়। কোভিড অনেকের কাছে একটি নতুন ধরনের ভাইরাস ছিল। আমরা কোভিড সম্পর্কে কিছুই জানতাম না। এর সংক্রমণের মাধ্যম ছিল শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও।   এই ভাইরাসটি ইঁদুর, ছুঁচো, ইঁদুর ইত্যাদির মাধ্যমে ছড়ায়… মানুষ থেকে মানুষে সংক্রমণের কিছু ঘটনা রিপোর্টেড হয়েছে।  অ্যান্ডিস নামে একটি ভাইরাস মারফতই এটি ছড়াচ্ছে । মূলত, এটি ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। তিনি আরও বলেন, এর প্রধান লক্ষণগুলি হলো ক্লান্তি, জ্বর, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, এবং পেশী ও গাঁটে ব্যথা । ভাইরাসের ধরনের উপর নির্ভর করে, ফুসফুস সম্পর্কিত লক্ষণ, অর্থাৎ ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, কিডনিতেও সমস্যা দেখা দিতে পারে। 

আটলান্টিকের বুকে আতঙ্কের প্রমোদতরী

আটলান্টিক মহাসাগরের বুকে থাকা এই প্রমোদতরীতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রাপথেই কয়েকজন যাত্রীর মধ্যে গুরুতর শ্বাসকষ্ট এবং অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পরে পরীক্ষায় হান্টাভাইরাস সংক্রমণের বিষয়টি সামনে আসে। সংক্রমণের জেরে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অসুস্থ রয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে জাহাজটিকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক

BBC News  সূত্রে খবর, দুই যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের জাহাজ থেকে নামিয়ে চিকিৎসার জন্য নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়েছে। আরও এক যাত্রীকে উদ্ধারের জন্য বিশেষ বিমান পাঠানো হয়। তবে তাঁকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগেছে বলে জানা গিয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks