জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: টেস্ট সিরিজের হোয়াইট ওয়াশের পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টতে কিন্তু দাপদ দেখাল ভারতই। অহমদাবাদে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিলেন সুর্যকুমাররা।
পাঁচ ম্যাচের সিরিজ। ২-১ এগিয়ে ছিল ভারত। কুয়াশার জন্য় ভেস্তে গিয়েছিল চতুর্থ টি-টোয়েন্টি। এদিন প্রথম ব্যাট করে ২৩১ রান তোলে ভারত। হাফ সেঞ্চুরি করেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ডিয়া। রান পেলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনও। রান তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এক সময়ে উইকেট পড়তে থাকে পরপর। ফলে আর ম্য়াচে ফিরতে পারেনি প্রোটিয়ারা। ম্যাচে একাই ৪ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০১ রানে শেষ হল দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৩০ রানে জিতে সিরিজ় ৩-১ জিতল ভারত।
এদিকে সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল শনিবার টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা। অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বে জাতীয় সিনিয়র দল নির্বাচক কমিটিকে নিঃসন্দেহে বসতে হবে অগ্নিপরীক্ষায়! ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে পর্যন্ত বিসিসিআই ঘোষিত ১৫ জনের ভিতর যে কোনোও একজনকে পরিবর্তন করার স্বাধীনতা পাবে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে দুবাইয়ের ধীরগতির পিচের কথা বিবেচনা করে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) পরিবর্তে বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) দলে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: Suryakumar Yadav: সময় শেষ, অস্তাচলে অধিনায়ক সূর্য! বিশ্বকাপের দল ঘোষণার আগের দিনই এল বিরাট ব্রেকিং…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
