May 25, 2026
2eb11d2cdfbb2c076457e650e07b1c691695638218894737_original.jpg
Spread the love


কলকাতা : দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বর্তমান সময়ে শিক্ষার খরচও ক্রমাগত বেড়েই চলেছে। এতে সমস্যায় পড়ছেন গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। মেধাবী হওয়া সত্ত্বেও পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তাদের পড়াশোনা চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে। তাই, কেন্দ্রীয় সরকার এই ধরনের ছাত্র-ছাত্রীদের জন্য ‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’ (PM YASASVI Scholarship) নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়ারা আর্থিক সাহায্য পাবেন।

PM যশস্বী স্কলারশিপ স্কিম কী?

পিএম যশস্বী স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প। এটি সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রক (Ministry of Social Justice and Empowerment) দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্পের লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের অগ্রগতি সাধন করা। এই বৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলের ফি, বই, স্টেশনারি এবং অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা কঠোর পরিশ্রম করেন ও জীবনে সাফল্য অর্জন করতে চান কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তবে এই প্রকল্পের অধীনে সরকার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে। এতে কোনও দুশ্চিন্তা ছাড়াই ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা সম্পন্ন করতে পারবেন।

কোন ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবেন?

এই প্রকল্পটি ওবিসি (OBC), ইবিসি (EBC) এবং ডিএনটি (DNT) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। কেবলমাত্র যে সকল শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করেন, কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে, তাঁরা এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। সরকারের ভাবনা, সবার শিক্ষার অধিকারী আছে। শিক্ষায় সকলে সমান সুযোগ পেলেই জাতীয় অগ্রগতি সম্ভব, অন্যথায় দেশও পিছিয়ে থাকবে। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

কত টাকা সাহায্য দেওয়া হবে?

১. নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে বছরে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পেতে পারেন। 

২. একাদশ ও দ্বাদশ শ্রেণির  ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পে বছরে সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা পেতে পারেন। 

৩. পরবর্তী স্তরের শিক্ষার ক্ষেত্রে একাডেমিক ভাতা ও হোস্টেল খরচের জন্য বার্ষিক ৫,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। 

কলেজের পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা – 

এই প্রকল্প শুধু স্কুলের বাচ্চাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর প্রকল্পের অধীনে ‘টপ ক্লাস কলেজ এডুকেশন’ নামে একটি বিশেষ কর্মসূচিও চালু আছে। এর আওতায়, যোগ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। এছাড়াও, বই ও স্টেশনারির জন্য বছরে অতিরিক্ত ৫,০০০ টাকা পেতে পারেন।

কারা আবেদনের যোগ্য?

১. শিক্ষার্থীদের ওবিসি (OBC), ইবিসি (EBC) এবং ডিএনটি (DNT) শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। 
২. অভিভাবকের মোট বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না। 
৩. শিক্ষার্থীকে অবশ্যই একটি স্বীকৃত সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে পড়তে হবে। 

কীভাবে আবেদন করবেন?

১. পুরো পদ্ধতিটি অনলাইনে করতে হবে। শিক্ষার্থীরা বাড়িতে বসেও আবেদন করতে পারেন। 
২.  ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) বা যশস্বী স্কলারশিপ স্কিমের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের নাম আধার কার্ড ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। 
৩. আধার ও নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করুন। 
৪. এবার ‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’ নির্বাচন করুন। এরপর আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য পূরণ করুন নির্ভুলভাবে।
৫. স্ক্রিনে দেওয়া সব নথি স্ক্যান করে আপলোড করুন।
৬. এবার সাবমিট করুন ও অ্যাপ্লিকেশন আইডিটি নোট করে রাখুন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks