July 30, 2026
aee5285f1a11d84673f2e21a08d98bb71785403730351206_original.jpg
Spread the love


মুম্বই: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। বৃহস্পতিবারই সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্টের মাধ্য়মে ব্যাট-বল চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন ডানহাতি এই ব্যাটার। দেশের জার্সিতে একাধিক ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। একটা সময়ে টেস্ট ফর্ম্য়াটে দেশের সহ অধিনায়ক ছিলেন। বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলেছেন। ধোনি, বিরাট, রোহিতের মতই দেশকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু একটা রেকর্ড, যা বাকি তিনজন করতে পারেননি, কিন্তু রাহানে সেই রেকর্ড নিজের দখলে রেখেছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে রাহানে মোট ৯টি ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে খেলেছেন। তার মধ্য়ে রয়েছে ৬টি টেস্ট ও ৩টি ওয়ান ডে ম্য়াচ। আর এরমধ্য়ে একটি ম্য়াচেও হারেননি তিনি ক্যাপ্টেন হিসেবে। টেস্টে ৬টি ম্য়াচের মধ্য়ে ৪টি জিতেছেন ও দুটো ড্র করেছেন। আর ওয়ান ডে ফর্ম্য়াটে যে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। 

অর্থাৎ হারের সংখ্যা শূন্য। পূর্ণ সময়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব সামলানো ভারতের তিন মহারথী মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রত্যেকেই সব ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে হারের মুখ দেখেছেন। কিন্তু রাহানে একবারও ক্যাপ্টেন হিসেবে হারেননি। এমনকী ২০২০-২০২১ বর্ডার গাওস্কর ট্রফিতে অ্যাডিলেডে বিরাট কোহলির নেতৃত্বে ভারত হারলেও, পরের চারটি ম্যাচেই নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। দলকেও সিরিজ জেতাতে সামনে থেকে সাহায্য করেছেন।

 

উল্লেখ্য, নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ান ডে, ২০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। আইপিএলে ২১২টি ম্য়াচ খেলেছেন ৬টি আলাদা আলাদা দলের হয়ে। নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় রাহানে জানিয়েছেন, ‘এটাই জীবনের সত্যি যে সবকিছুর একটা শুরু যেমন আছে, একটা শেষও আছে। যখন সময় আসে, তখন তাকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়াই উচিত। আমি নিজের ব্যাটিং সবসময় উপভোগ করেছি ও গুরুত্ব দিয়েছি। আমার মনে হয়েছে এটাই আমার সরে দাঁড়ানোর ও ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে অবসর নেওয়ার সেরা সময়।’ গত মরশুমে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে রাহানেকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এরপরই মনে হচ্ছিল যে আইপিএলেও হয়ত এবার কেরিয়ার শেষ হবে। তার আগেই নিজেই সরে দাঁড়ালেন জিঙ্কস।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks