July 15, 2026
5c529cce533eca09f82f8a4f6e41117a1784110683665800_original.jpg
Spread the love


Gas Cylinder Now In Instamart : ডেলিভারি বয়দের পিছনে ছুটে বেড়ানোর দিন শেষ। একবার বুকিং করলে মাত্র ১০ মিনিটের মধ্যেই ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG)। অতীতের মতো বুকিং করেও হন্য়ে হয়ে বসে থাকতে হবে না। কুইক কমার্স প্লাটফর্ম সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) যৌথ উদ্য়োগে দেশে প্রথমবার চালু হল এই পরিষেবা।

কোন শহরে শুরু এই পরিষেবা ?
তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া য়াবে না প্রথমেই। এখন ১০ ও ৫ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন প্রাথমিকভাবে। তবে দেশের সব শহরেই এখন পাওয়া যাবে না এই পরিষেবা। প্রথমে কর্নাটকের বেঙ্গালুরু শহরে শুরু হয়েছে এই পরিষেবা। এখন ইনস্টামার্ট অ্যাপের মাধ্যমে এইচপিসিএল-এর নতুন ১০ কেজির ‘এইচপি নব্যা’ কম্পোজিট এলপিজি সিলিন্ডার (HP Navya Composite LPG Cylinder) ও ৫ কেজির মেটাল সিলিন্ডার অর্ডার করতে পারবেন। তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য বড় শহরগুলিতেও এই পরিষেবা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কোম্পানির।

সাধারণ সিলিন্ডারের থেকে কোথায় আলাদা ‘এইচপি নব্যা’ ?
একটা বিষয় এই ব্যাপারে সবাইকে মাথায় রাখতে হবে, সাধারণ লোহার ভারী সিলিন্ডারের তুলনায় অনেকটাই আলাদা ‘এইচপি নব্যা’ কম্পোজিট সিলিন্ডার। নীচে সেই বিষয়ে কিছু তথ্য় দেওয়া হল। 

অনেকটাই ওজনে হালকা: সাধারণ লোহার সিলিন্ডারের থেকে এই নতুন কম্পোজিট সিলিন্ডার ওজনে অনেকটাই হালকা। ফলে তা সহজেই ডেলিভারি করতে পারবেন বয়রা। ঘরে তুলতেও অনেক সহজ হবে। 

মরচে পড়বে না: লোহার সিলিন্ডার হওয়ায় সাধারণ সিলিন্ডারে মরচে পড়ে যেত। তবে এই কম্পোজিট সিলিন্ডারে কোনও জং বা মরচে ধরবে না। ফলে আপনার রান্নাঘর নোংরা হাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।  

দারুণ ডিজাইনে আনা হয়েছে সিলিন্ডার : নতুন এই সিলিন্ডারে আলাদা বিশেষত্ব রয়েছে। পুরনো গ্যাসের সিলিন্ডারের মতো ঝাঁকিয়ে বুঝতে হবে না গ্যাস আছে কিনা।   এবার বাইরে থেকেই দেখে নেওয়া যাবে ঠিক কতটা গ্যাস বাকি আছে। ফলে গ্যাসের কতটা বাকি আছে দেখে আগে থেকেই বুক করতে পারবেন আপনি। 

কাদের জন্য এই সুবিধা : এই নতুন সিলিন্ডার মূলত, ছোট পরিবার, ব্যাচেলর, পড়ুয়া, চাকুরিজীবী ও ফ্ল্যাটে বসবাসকারীদের জন্য আনা হয়েছে।

কানেকশন ছাড়াই পাবেন এই সিলিন্ডার
এই পরিষেবার সবচেয়ে বড় সুবিধা হল, নতুন সিলিন্ডার কেনার জন্য গ্রাহকদের আগে থেকে কোনও ডমেস্টিক এলপিজি কানেকশন (LPG Connection) থাকার প্রয়োজন নেই।

প্রথম অর্ডার: প্রথমবার যখন আপনি অ্যাপ থেকে অর্ডার করবেন, সেটিকে একটি ‘নতুন কানেকশন’ বা নিউ কানেকশন হিসেবে গণ্য করা হবে।

রিফিল পদ্ধতি: পরবর্তীতে গ্যাস শেষ হয়ে গেলে, পুরোনো খালি সিলিন্ডারটি ফেরত দিয়ে সহজেই নতুন রিফিল অর্ডার করা যাবে।

কীভাবে হবে ডেলিভারি ?
নিরাপত্তার কথা মাথায় রেখে ইনস্টামার্ট জানিয়েছে, সাধারণ ডেলিভারি বয় নয়, বরং এইচপিসিএল-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমেই এই সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন : রান্নার গ্যাস থেকেই হতে পারে ভয়ঙ্কর পরিণতি ! গ্রাহকদের ৫ সতর্কবার্তা দিল ভারত গ্যাস

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks