July 23, 2026
0a6b71ad6f5c294a0b324d21b4445c001784829484081206_original.jpg
Spread the love


হারারে: জিম্বাবোয়ের(IND Vs ZIM) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল(Indian Cricket Team) ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। আর এই জয়ের পেছনে অন্য়তম কারিগর ১৫ বছরের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথম অর্ধশতরান হাঁকিয়েছে বৈভব। ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিল বৈভব। আর অর্ধশতরানের পরই দুটো গ্লাভস খুলে অভিনব একটি সেলিব্রেশন করে বৈভব, তা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এমন সেলিব্রেশনের মানে কী জানেন?

 জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে অর্ধশতরান হাঁকানোর পর বৈভব দুটো হাতের আঙুল দিয়ে ‘A’ সাইন দেখায়। এমনটা আইপিএলের মঞ্চেও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নেমে লখনউয়ের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে করেছিল বৈভব। আসলে এই সেলিব্রেশনটি মূলত বৈভব তাঁর মায়ের জন্য করে। এই বিষয়ে নিশ্চিত করেছিলেন রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্ডার। বৈভবের মায়ের নাম আরতি। তাই মাকেই এই ইনিংসগুলো উৎসর্গ করে থাকে বৈভব। পরে সে জানিয়েছে, ‘আমি এমন সেলিব্রেশন করি আমার মায়ের প্রতি ইনিংসটি উৎসর্গ করি। তাঁর নাম A দিয়ে শুরু।’

 

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভবের। কিন্তু তিন ইনিংসে ৪২ রান করে। চূড়ান্ত ব্যর্থ হয়ে জিম্বাবোয়ের মাটিতে পা রাখার পরই বৈভব জানিয়েছিল যে সে অতীত ভুলে নতুনভাবে শুরু করতে চায়। কোচ ও সাপোর্ট স্টাফরাও তাকে যথেষ্ট সাহায্য় করেছেন বলে জানিয়েছিল বাঁহাতি এই ওপেনার। যার ফল পাওয়া গেল হারারেতেই। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে হারারেতে ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করে সূর্যবংশী।

জিম্বাবোয়ের পেসার রিচার্ড নাগারভাকে ১০০ মিটার ছক্কা হাঁকিয়েছিল ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে। সেই ওভারেই আরও একটি ছক্কা হাঁকায় বৈভব।

ম্যাচে প্রথমে ব্য়াটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১২৫ রান তুলেছিল জিম্বাবোয়ে। বল হাতে ২১ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তনে ২ উইকেট নেন ময়ঙ্ক যাদব। ২ উইকেট নেন প্রিন্স যাদব। পরে বৈভবের অর্ধশতরানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় ভারতের।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks