নয়াদিল্লি: চলতি আফগানিস্তান সিরিজ়ে (IND vs AFG) চোটের জেরে মাঠে নামতে পারেননি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর পেশিতে চোট রয়েছে। সেই চোটের জেরে আফগানিস্তান সিরিজ় তো বটেই, আসন্ন ইংল্যান্ড সিরিজ়েও হার্দিকের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
হার্দিক পেশির চোটের জেরে কাবু। রিপোর্ট অনুযায়ী, তিনি আপাতত সেন্টার অফ এক্সিলেন্সের নির্ধারণ করে দেওয়া রুটিন অনুযায়ী নিজের অনুশীলন চালিয়ে যাবেন। রিপোর্ট অনুযায়ী হার্দিককে আসন্ন সপ্তাহান্ত থেকেই ধীরে ধীরে জগিং করা এবং দৌড় শুরু করতে দেখা যাবে। তারপরে ধীরে ধীরে নেট প্র্যাক্টিসও শুরু করবেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে না খেলার পাশাপাশি হার্দিক এরপরে আয়ার্ল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও তিনি খেলবেন না বলেই শোনা যাচ্ছে।
একমাত্র সব যদি ঠিকঠাকভাবে থাকে এবং তিনি পরিকল্পনা মতো নিজের ফিটনেস রুটিন চালিয়ে যেতে পারেন, তাহলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলতে দেখা গেলেও যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, হার্দিক পাণ্ড্যকে নির্বাচকরা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আসন্ন এশিয়ান গেমসের দলে রাখেননি। তাই সেই টুর্নামেন্টে হার্দিকের খেলার কোনও প্রশ্ন নেই। তবে হার্দিক যে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাঁর দলে থাকাটা দলকে ভারসাম্য প্রদান করে, তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের মতো ফাস্ট বোলিং সহায়ক পরিবেশে হার্দিক যদি নাই খেলতে পারেন, তাহলে সেটা কিন্তু ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
