July 31, 2026
00e7b831fc884d0de6b89fcce1931a981785493640383507_original.jpg
Spread the love


ঢাকা: গত বছর অগাস্টে ভারতের পদ্মাপারে সীমিত ওভারের সিরিজ় খেলার কথা ছিল। তবে সেই সময় বাংলাদেশের (India vs Bangladesh) রাজনৈতিক অস্থিরতার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সেই সিরিজ় স্থগিত করা হয়। এই বছরে কি তাহলে সেই সিরিজ় আয়োজিত হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) তরফে কিন্তু সব রকম ব্যবস্থা করার চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান তামিম ইকবাল (Tamim Iqbal) এ বছরের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-২০ ম্যাচের সিরিজ় আয়োজন করার বিষয়ে ভীষণ ইতিবাচক। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তামিম জানান বাংলাদেশের ক্রিকেটপ্রেমী এবং স্টেকহোল্ডাররা ভারতকে সীমিত ওভারের সিরিজ় খেলার জন্য স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে এবং বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়ে নিরন্তর মেল চালাচালিও হচ্ছে। এই সিরিজ় ঠিক কবে আয়োজিত হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু ঠিক না হলেও, এই সিরিজ় আয়োজনের বিষয়ে তামিম ইকবাল কিন্তু ভীষণই ইতিবাচক।

তামিমকে সাংবাদিক সম্মেলনে বলতে শোনা যায়, ‘দুর্ভাগ্যবশত ভারতের বিরুদ্ধে সিরিজ় সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই। বিসিসিআইয়ের সঙ্গে আমি আলোচনা করছি এবং বিসিবির সদস্যদের সঙ্গে মেল চালাচালি হচ্ছে এবং সবদিক থেকে আমরা চেষ্টা করছি। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য উত্তেজনাটা আমি নিশ্চিত সমর্থক থেকে সাংবাদিক, সকলের জন্যই একেবারে ভিন্ন স্তরে রয়েছে। বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ এবং আমি আশাবাদী ওরা খেলতে আসবে। আমাদের তরফ থেকে যা যা করণীয়, আমরা সেইসব করছি।’ 

আরও পড়ুন:- এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক 

প্রসঙ্গত এইসবের মাঝেই বাংলাদেশ ক্রিকেটে কিন্তু বড় বদলও ঘটে গিয়েছে। মেহদি হাসান মিরাজের পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান ডে ফর্ম্য়াটের ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে লিটন দাসকে। তিনি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক ছিলেন আগেই। এবার ওয়ান ডে ফর্ম্য়াটেও তিনিই অধিনায়ক। সাদা বলের ফর্ম্য়াটে এখন বাংলাদেশের একজনের কাঁধেই নেতৃত্বের ভার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বুধবার ঘোষণা করেছেন লিটনকে অধিনায়ক করার কথা। সূত্রের খবর, আগামী বছর বিশ্বকাপেও লিটনই দেশকে নেতৃত্ব দেবেন।

ঢাকার শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিক বৈঠকে এসে তামিম বলেন, ‘আমাদের তিন ফর্ম্যাটে তিনজন ক্যাপ্টেন ছিল। আমি ও একই সঙ্গে বোর্ডের অন্য়ান্য সদস্যরাও মনে করেন যে দুটো ফর্ম্যাটে দু’জন অধিনায়ক থাকাই শ্রেয়। তাই আমরা লিটনকেই সাদা বলের দুটো ফর্ম্যাটের জন্য ক্যাপ্টেন নির্বাচিত করেছি। এখানে কারও পারফরম্যান্স নিয়ে কোনও বিষয় নয়। কিন্তু সাদা বল ও লাল বলের আলাদা দু’জন ক্যাপ্টেনই দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে বলে আমার মনে হয়। লাল বলের ফর্ম্যাটে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks