June 18, 2026
0f31d8b4485dc81c45d484e15280f6d81781767546891206_original.jpg
Spread the love


হেডিংলে: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ইংল্য়ান্ডে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। প্রথম ম্য়াচে পাকিস্তানের পর নিজেদের দ্বিতীয় ম্য়াচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল। কিন্তু এরই মধ্য়ে গুরুতর চোট পেলেন তারকা স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল। খেলা চলাকালিন গোড়ালিতে আঘাত পেয়েছেন শ্রেয়াঙ্কা। মিড-অন থেকে বল সংগ্রহ করতে গিয়ে শ্রেয়াঙ্কা টার্ফে পিছলে যান এবং অস্বাভাবিকভাবে গোড়ালির ওপর ভর করে পড়ে যান। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। পরে দ্রুত মেডিক্যাল টিমের সহায়তায় শ্রেয়াঙ্কাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হতাশায় মুখ ঢেকেছিলেন শ্রেয়াঙ্কা। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন শেষ পর্যন্ত।  

খেলায় নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের ষষ্ঠ ওভারে এই ঘটনাটি ঘটে। ভারত প্রথমে ব্য়াটিং করে ২০৯ রান বোর্ডে তোলার পর নেদারল্যান্ডস ব্যাটিং করতে এসেছিল। বোলিং ডিপার্টমেন্টে শ্রেয়াঙ্কা অন্য়তম ভরসা দলের। দীর্ঘদিন ধরে ফিটনেসের সঙ্গে লড়াই করেছেন। গত ডব্লিউপিএলে আরসিবির জার্সিতে খেলতে নেমেছিলেন। এরপর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেয়াঙ্কা ছিলেন স্পিন বিভাগের তুরুপের তাস। তবে যেভাবে গোড়ালিতে চোট পেলেন শ্রেয়াঙ্কা, তাতে এই টুর্নামেন্টে আদৌ মাঠে নামে পারবেন কি না তিনি, তা সংশয়ের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks