May 10, 2026
50871e85d15c82c73f131598cd901b8917763268520601379_original.jpg
Spread the love


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • বাজাজ হোল্ডিংস প্রতি শেয়ারে ১৩০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।
  • ৫০ টাকা বিশেষ ডিভিডেন্ড কোম্পানির ১০০ বছর পূর্তি উপলক্ষে।
  • ৩০ জুন রেকর্ড ডেটের মধ্যে শেয়ার থাকলে ডিভিডেন্ড পাওয়া যাবে।
  • মার্চ ত্রৈমাসিকে নিট মুনাফা ৪৯% বেড়ে ২৫৭৫ কোটি টাকা হয়েছে।

Bajaj Holdings Q4 Result : শেয়ারের দাম (Share Price) বাড়তে হবে না, এই কোম্পানির একটা শেয়ার থাকলেই আপনি পাবেন ১৩০ টাকা। তবে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ার থাকতে হবে আপনার। যাকে বলা হয় রেকর্ড ডেট। জেনে নিন, কোন কোম্পানি দিচ্ছে এই ডিভিডেন্টের (Dividend Alert) সুযোগ।

কোন কোম্পানি দিচ্ছে এই সুযোগ
বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটে়ড সম্প্রতি এই ঘোষণা করেছে। চতুর্থ ত্রৈমাসিকের ফল ঘোষণা করার পরই কোম্পানি ডিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ১৩০ টাকার মধ্যে রয়েছে ৫০ টাকা বিশেষ ডিভিডেন্ট। কোম্পানি বাজাজের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা করেছে, যা ১৩০০ শতাংশ। একবার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়টি অনুমতি পেলেই ২০২৬ সালের ৫ অগাস্টের আগে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ডিভিডেন্টের টাকা।

কবে রাখা হয়েছে রেকর্ড ডেট
বাজাজের তরফে বলা হয়েছে, এই বিষয়ে ৩০ জুন রেকর্ড ডেট ধরা হয়েছে। যার অর্থ, এই তারিখের মধ্যে যাদের অ্য়াকাউন্টে কোম্পানির শেয়ার থাকবে, তারা এই ডিভডেন্ট পাওয়ার সুযোগ পাবেন। বাজাজ হোল্ডিংস আরও জানিয়েছে, “কোম্পানির ৮১তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী শুক্রবার। ৩১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মিটিং। এই বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।” 

চতুর্থ ত্রৈমাসিকে কী কাজ করেছে কোম্পানি
বাজাজ হোল্ডিংসের তরফে জানানো হয়েছে, মার্চ ২০২৬ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা গত বছরের একই সময়ের ১৭২৬ কোটি টাকার তুলনায় ৪৯ শতাংশ (বছর-ভিত্তিক বা YoY) বৃদ্ধি পেয়ে ২৫৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে, কোম্পানির রাজস্ব বা আয় গত অর্থবছরের ১৪৫ কোটি টাকা থেকে ৫৮ শতাংশ কমে ৬১ কোটি টাকায় নেমে এসেছে।

কে ডিরেক্টর থাকছেন কোম্পানিতে
কোম্পানি অরিন্দম ভট্টাচার্যকে দ্বিতীয়বারের মতো টানা পাঁচ বছরের মেয়াদে ‘নন-এক্সিকিউটিভ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’ হিসেবে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে। এই নিয়োগ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। তবে, এই নিয়োগটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় একটি বিশেষ প্রস্তাবের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভরশীল।

শেয়ারের পারফরম্যান্স কেমন

গত সপ্তাহের শেষ ট্রেডিং ডে শুক্রবার বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার ০.৩৭ শতাংশ বেড়ে ১০,৬২২.৯৫ টাকা হয়েছিল। গত এক মাসে শেয়ারটির দর ৬.২৬ শতাংশ বৃদ্ধি পেলেও, এক বছরের হিসাবে এটি এখনও ১২.৩১ শতাংশ নীচে রয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

  আরও পড়ুন : ১ লাখ টাকা হয়েছে ১৪ কোটি, ১৪০০ গুণ রিটার্ন দিয়েছে এই স্টক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks