June 21, 2026
f8598d09f15d50322aaa31abb8800c91178207268134450_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে বলা হয় বাংলা ক্রিকেটের নতুন ‘ক্রাইসিস ম্যান’। ঋদ্ধিমান সাহা ও অনুষ্টুপ মজুমদারের পর। কারণ, দল বিপদে পড়লেই নিজের সেরাটা বার করে আনেন । হার নিশ্চিত মনে হচ্ছে যেখানে, সেখান থেকে ম্য়াচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত ।

সেই শাহবাজ আমেদ বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে জ্বলে উঠলেন ব্যাট হাতে । তাঁর বিধ্বংসী ব্য়াটিংয়ের সুবাদে ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল শ্রাচী রাঢ় টাইগার্স ।

টুর্নামেন্টের শুরুর দিকে খুব স্বস্তিতে ছিল না শ্রাচী রাঢ় টাইগার্স। ট্রাইবস গোষ্ঠীর সঙ্গে সহ মালিকানার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঋদ্ধিমান সাহাকে মেন্টর নিয়োগ করেছিল ট্রাইবস গোষ্ঠী। তবে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে ট্রাইবস। দায়িত্ব ছাড়তে হয় ঋদ্ধিমানকে ।

তবে টুর্নামেন্টে তার কোনও প্রভাব পড়েনি । অনবদ্য শাহবাজ আমেদ, মালদাকে পরাস্ত করে বেঙ্গল টি-২০ লিগ জিতল রাঢ় টাইগার্স । প্রথমবার বেঙ্গল টি-২০ লিগ খেতাব জিতল শ্রাচী রাঢ় টাইগার্স । রবিবার ইডেনে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে ৯ রানে হারিয়ে দিল রাঢ় টাইগার্স । 

বৃষ্টির কারণে ম্যাচ নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। রাত পৌনে দশটায় যখন ম্যাচ শুরু হয়, তখন ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মালদা। রাঢ় ১০ রান তোলার ফাঁকে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক শাহবাজ আমেদ ও গৌরব সিংহ চৌহান। সাতটি চার ও ৬টি ছয়ের সাহায্যে শাহবাজ ৪৬ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। গৌরব করেন ৫৫ রান (৩০ বলে)। অখিল দুটি উইকেট নেন। রমেশ প্রসাদ ও সূরয সিন্ধু জয়সওয়াল একটি করে উইকেট নেন।

এরপর মালদাের ইনিংস চলাকালীন ফের বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর ডিএলএস মেথডে মালদাের টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ১০৭। শেষ পর্যন্ত মালদা ৫ উইকেটে ৯৭ রান তোলে। অভিমন্যু ঈশ্বরণ করেন ২২ বলে ৩৮ রান । সুখমীত সিংহ দুটি উইকেট পান। রোহিত কুমার ও রাজু হালদার একটি করে উইকেট নেন।

আরও পড়ুন : ক্রীড়ামন্ত্রীর স্বচ্ছতার বার্তার দিনই ইডেনের টিকিট জালিয়াতি! বিতর্ক বেঙ্গল টি-২০ লিগে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks