August 3, 2026
64ed5a901c745082b0847d1524b5364c17856952134121373_original.jpg
Spread the love


কলকাতা: বড় সম্পদ তৈরি করতে সব সময় বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয় না। অল্প টাকা যদি কেউ নিয়মিত বিনিয়োগ করে, তাহলেও কিন্তু বেশ বড় তহবিল গড়ে ফেলা যায়। চক্রবৃদ্ধি সুদের হারের কারণেই এই বড় তহবিল তৈরি করা যায়। আর বিশেষজ্ঞরা বলে থাকেন, মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP সাধারণ মানুষের কাছে এই আলাদিনের আশ্চর্য প্রদীপ।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

এসআইপির মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বা প্রতি তিন মাস অন্তর নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এর অন্যতম বড় সুবিধা হল, মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যায়। আয় বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগের পরিমাণও বাড়ানো সম্ভব। পাশাপাশি নিয়মিত বিনিয়োগের ফলে বাজারের ওঠানামার প্রভাবও অনেকটা ভারসাম্যপূর্ণ হয়।

প্রতিদিন ১০০ টাকা বিনিয়োগ করলে মাসিক এসআইপির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার টাকা। আর এই বিনিয়োগ দীর্ঘ সময় ধরে চালিয়ে গেলে তহবিলের পরিমাণ দাঁড়ায় কোটি টাকায়। এর পিছনে শুধুমাত্র মূলধনই নয়, বিনিয়োগ থেকে যে সুদ ইতিমধ্যেই মিলেছে, তার উপরও সুদ পাওয়া যায়। আর এই চক্রবৃদ্ধি হারের প্রভাবই দীর্ঘমেয়াদে অনেক বড় তহবিল তৈরি করতে সাহায্য করে।

আরও পড়ুন: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?

নিফটি ৫০ বা সেনসেক্সের মত ইনডেক্স মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন ১২ শতাংশের কাছাকাছি। আর যদি বছরে গড়ে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়, তাহলে মাসে ৩ হাজার টাকা করে প্রায় ৩০ বছর বিনিয়োগ করলে মোট বিনিয়োগ হবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা। সেই ক্ষেত্রে সম্ভাব্য রিটার্ন হতে পারে প্রায় ৮১ লক্ষ ৬৩ হাজার টাকা এবং মেয়াদ শেষে মোট তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৯২ লক্ষ ৪৩ হাজার টাকা।

অন্যদিকে একই হারে ৩১ বছর বিনিয়োগ চালিয়ে গেলে মোট বিনিয়োগ হবে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার টাকা। সম্ভাব্য রিটার্ন হতে পারে প্রায় ৯২ লক্ষ ৭৪ হাজার টাকা। ফলে মোট তহবিলের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ১ কোটির টাকারও বেশি, প্রায় ১ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৩৬৯ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks