May 26, 2026
0027cf48c193fc120a65860e2e23d4511779806369545507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: পঞ্জাব কিংস (Punjab Kings) এ বারের আইপিএল মরশুমের (IPL 2026) শুরুটা তো অনবদ্যভাবে করেছিল, তবে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে একেবারে মুখ থুবড়ে পড়ে তারা। যে দল প্রথম সাত ম্যাচে অপরাজিত ছিল, তারাই শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিতে টুর্নামেন্টের প্লে-অফেও পৌঁছতে পারেনি। দলের ধারাবাহিকতার অভাব তো বটেই, পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন ঘটনাও পঞ্জাব কিংসকে ঘিরে বিতর্কের সৃষ্টি করে এবং এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।

ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার অর্শদীপ পঞ্জাবের সবথেকে ধারাভাবিক ক্রিকেটারদের অন্যতম। তবে বিতর্কের সূত্রপাত তাঁক ভ্লগ করা শুরু হওয়ার পর থেকেই। অর্শদীপকে একটি ভ্লগে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার তথা জাতীয় দলে তাঁর সতীর্থ তিলক বর্মার প্রতি বর্ণবৈষম্য়মূলক উক্তি করতে দেখা যায়। আবার তাঁর আরেকটি ভ্লগে যুজবেন্দ্র চাহালকে ভেপ টানতে দেখা যায়। এইসব ঘটনাগুলি অহেতুক বিতর্কের সৃষ্টি করে টুর্নামেন্টের বদনাম করেছে বলে অনেকেই মনে করেন এবং তারপরেই অর্শদীকে আইপিএলের সময় ভ্লগ করতে মানাও করা হয় বল খবর। উপরন্তু, বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়া নিয়েও কড়াকড়ি করা হয়। 

এইসবের পরেই সম্প্রতি অর্শদীপ সিংহ নিজের সোশ্যাল মিডিয়া থেকে প্রায় ২০০টির আশেপাশে ভিডিও ডিলিট করে জানা যায়। গত রাতে যখন অর্শদীপের প্রোফাইলে মাত্র ৪৫টি ভিডিও দেখায়, তখনই এই বিষয়টি সকলের নজরে আসে। সেই ডিলিটের মাঝেই অর্শদীপের বায়ো থেকে পঞ্জাব কিংসের নামও সরে যায় বলে লক্ষ্য করেন নেটিজেনরা। সেই নাম পরে অবশ্য ফিরে আসে, তবে প্রাথমিকভাবে নাম সরাটাই কিন্তু জল্পনা তৈরি করার জন্য যথেষ্ট ছিল।

অর্শদীপ এই মরশুমে নিজের স্বাভাবিকভাবে উচ্চস্তরের পারফরম্যান্স দিতে না পারলেও, তিনি কিন্তু একেবারে যে খারাপ খেলেছেন, তেমনটাও নয়। ১৪ ম্যাচে পঞ্জাবের হয়ে মোট ১৪ উইকেট নিয়েছেন তিনি। তবে মরশুমের দ্বিতীয়ার্ধে পঞ্জাবের খারাপ পারফরম্যান্সের সঙ্গে অর্শদীপের খারাপ পারফরম্যান্সও যুক্ত ছিল। মরশুমে ১০.২০ ইকোনমি রেটে তিনি রান দিয়েছিলেন। প্রথম বোলার হিসাবে তিনি নাগাড়ে তিন মরশুমে তিনবার ৫০০-র অধিক রান দিয়েছেন।

তবে অর্শদীপের দক্ষতা প্রশ্নাতীত। তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটসংগ্রাহকও বটে। তাই অর্শদীপ যদি সত্যিই এ মরশুম শেষে পঞ্জাব কিংস ছাড়া, তাহলে যে তাঁকে নিতে প্রচুর দল ঝাঁপাবে, তা কিন্তু বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks