June 1, 2026
95d5ca5efa2e59e5f204a4ac39e9fbfd1780294087336800_original.jpg
Spread the love


দিল্লি : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এর খারাপ প্রভাব পড়ছে গোটা বিশ্বে। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ১৪ ও ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটা। এবার সেই তালিকায় যুক্ত হল ৫ কেজির সিলিন্ডারও। তৃতীয়বারের মতো দাম বৃদ্ধি হল এই ছোট্টো গ্যাস সিলিন্ডারের। তেল বিপণনকারী সংস্থাগুলো ১ জুন থেকে ৫-কেজি ফ্রি ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম ১১ টাকা করে বাড়িয়ে দিল। 

কোন শহরে কত টাকা বাড়ল ?

১১ টাকা বৃদ্ধির পর পরিবর্তন হয়েছে শহরভিত্তিক গ্যাস সিলিন্ডারের দামও। ৫ কেজি এলপিজি রিফিলের মূল্য 
দিল্লি – ৮২১.৫০ টাকা 
কলকাতা – ৮৫৮.৫০ টাকা 
মুম্বাই – ৮২৩.৫০ টাকা 
চেন্নাই – ৮৬৬.০০ টাকা

এই সিলিন্ডার কেন এতো গুরুত্বপূর্ণ ?

ছোট সিলিন্ডারগুলো শহরাঞ্চল ও আধা-শহুরে এলাকায় বেশি প্রচলিত। কারণ পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়ারা, দিনমজুরদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই ৫ কেজির সিলিন্ডার। কারণ এটি ব্যবহারের ক্ষেত্রে বা কেনার জন্য কোনও স্থানীয় ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হয় না। রাস্তার পাশের ছোট খাবার বিক্রেতা, অস্থায়ী দোকান, চায়ের দোকান এবং ক্ষুদ্র ব্যবসাগুলোতেও এই সিলিন্ডার ব্যবহার করা হয়। ফলে, দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়লেন এই শ্রেণীর মানুষজনেরা।

আরও পড়ুন – LPG নিয়ে নয়া পদক্ষেপ ! পরিযায়ী শ্রমিক ও পড়ুয়ারা পাবেন এই সুবিধা, কী জানাচ্ছে কেন্দ্র?

নতুন সংযোগের ক্ষেত্রে কত টাকা গুনতে হবে ?

যদি আপনি ঠিকানার প্রমাণপত্র ছাড়া প্রথমবারের মতো ৫ কেজি সিলিন্ডার কিনতে যান, তাহলে তেল বিপণনকারী সংস্থাগুলো (যেমন – ইন্ডিয়ান, ভারত গ্যাস বা HP গ্যাস) এবং স্থানীয় ডিস্ট্রিবিউটরের ডিপোজিট ফি-এর উপর নির্ভর করে একটি মোটা টাকা আপনাকে দিতে হবে।  নতুন ফ্রি-ট্রেড এলপিজি সংযোগের জন্য আনুমানিক প্রায় ১,৫০০ থেকে ১,৮০০ টাকা নিয়ে থাকেন ডিস্ট্রিবিউটররা। প্রথমবার আপনাকে এই টাকা দিয়ে গ্যাস সমেত সিলিন্ডার কিনতে হবে। তারপর গ্যাস শেষ হলেই ভরে নিতে হবে। সেই সময় আর এতো বেশি টাকার প্রয়োজন নেই। 

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা। দাম বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হল ৩ হাজার ২৫৫ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি হলেও রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। রান্নার গ্যাসের দাম আগের মতই রয়েছে, অর্থাৎ সিলিন্ডার প্রতি ৯৩৯ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks