July 8, 2026
27fe983069ed811619949228b061316a178349938024549_original.jpg
Spread the love


কলকাতা: মার্চ মাসেই বাগদান সেরেছিলেন, ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। পাত্রী  সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল (Akriti Agarawal)। এখনও সোশ্যাল মিডিয়া জুড়ে জ্বলজ্বল করছে, পৃথ্বী আর আকৃতির একাধিক ছবি। তবে এরমধ্যেই জল্পনা তৈরি হয়েছিল, আকৃতির একটি পোস্টে। মার্চ মাসে বাগদান সেরেছিলেন তাঁরা, তবে জুলাই মাসে আকৃতির একটি পোস্টই কার্যত নড়িয়ে দেয় সবাইকে। অনেকেই সন্দেহ করেন, বাগদানের কয়েক মাসের মধ্যেই কি ভাঙতে চলেছে, পৃথ্বী শ আর আকৃতি আগরওয়ালের সম্পর্ক? আর আজ, আকৃতির এই পোস্ট যেন ফের জল্পনা বাড়িয়ে দিল! সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে আকৃতি যেন ইঙ্গিত দিয়েছেন, তাঁকে ও পৃথ্বী শ-কে ঘিয়ে যে জল্পনা ছড়িয়েছে, তা সবই মিথ্যা। 

পৃথ্বী শয়ের সঙ্গে বাগদান ভাঙছে? মুখ খুললেন বাগদত্তা আকৃতি

সোশ্যাল মিডিয়ায় সদ্যই আকৃতি আগরওয়াল একটি পোস্ট করেছেন। তার মধ্যে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকেই ভুল বুঝলেন।’ আরও একটি পোস্টে আকৃতি লিখেছেন, ‘একটা বিষয় আমি স্পষ্ট করে বলে দিতে চাই। আমি আমার পোস্টে একবারও আমার হবু স্বামীর নাম উল্লেখ করিনি। একবারও বলিনি যে, আমার বাগদান ভেঙে গিয়েছে বা আমার হবু স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গিয়েছে। এটা ভীষণ দুঃখের বিষয় যে, আমার পোস্ট দেখে অনেকেই ভেবে বসলেন যে, আমি এই পোস্ট আমার বিয়ে, আমার সম্পর্ক নিয়েই করেছি। আমরা একে অপরের সঙ্গে ভীষণ সুখে রয়েছি, ভাল রয়েছে। আর হ্যাঁ, আমরা এখনও একসঙ্গেই রয়েছি, বাগদান ভেঙে যায়নি একেবারেই।’

আকৃতি আরও লিখেছেন, ‘আমি আরও বুঝলাম, একজন পাবলিক ফিগারকে ভুল বোঝা কতটা সহজ। শুধু একটা পোস্ট, সেখানে কোনও নাম নেই, বিষয় নেই… অথচ মানুষ একটা ঘটনা নিজেরাই বুঝে নিলেন। একটা গোটা ঘটনাই বানিয়ে ফেললেন। আমি একটা অন্য বিষয়ে ওই স্টোরিটা পোস্ট করেছিলাম। কিন্তু আমি যখন দেখলাম, এই পোস্টে আমার বাবা-মা-কেও জড়িয়ে ফেলা হচ্ছে, তখন আমি আর চুপ থাকতে পারলাম না। হ্যাঁ ও আমার জীবন, কিন্তু ওই তো আমার জীবনের সবটা নয়। আমার পরিবার রয়েছে, বন্ধু রয়েছে… তারাও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একজন পাবলিক ফিগারের সম্পর্কে মানুষ কী সহজেই একটা গল্প বানিয়ে ফেলতে পারে! এত বছরের এক খাটনি, নিজে নিজের জায়গা তৈরি করা.. এই সমস্তকিছু শুধু গুঞ্জনে শেষ হয়ে যেতে পারে! মানুষ বড় বেশি ভুল বোঝে।’

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভের জন্মদিনে ‘সেরা উপহার’-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks