May 4, 2026
bb8674fdec8bb8cee5963a1f1218ee84177790649822350_original.jpg
Spread the love


মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের থাকা নিয়ে কড়াকড়ি করেছিল বোর্ড। বিশেষ করে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী-বান্ধবীদের যাওয়া নিয়ে কড়া অবস্থান নেওয়া হয়েছিল। এমনকী, এরকমও নিয়ম হয় যে, দেড় মাসের বিদেশ সফর চললে নির্দিষ্ট একটা সময়ই স্ত্রী-বান্ধবীরা ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন।

এবার আইপিএলেও (IPL 2026) সেই নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড! স্ত্রী, বান্ধবীদের উপস্থিতিতে কড়াকড়ি করা হচ্ছে?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা ক্রিকেটারদের উপর রাশ টানার প্রস্তুতি নিচ্ছে। বোর্ড বিশেষভাবে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ বন্ধ করার জন্য বড় পদক্ষেপ নিতে পারে বল খবর। আসলে হার্দিক পাণ্ড্য, যশস্বী জয়সওয়াল এবং অর্শদীপ সিংহ ও ঈশান কিষানকে ক্রমাগত তাঁদের বান্ধবী, পার্টনারদের সঙ্গে টিম বাসে ভ্রমণ করতে এবং টিম হোটেলে থাকতে দেখা গিয়েছে।

একটি প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়দের পার্টনারদের কারণে দলে কতটা প্রভাব পড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন বোর্ড। গত কয়েক বছরে কিছু ক্রিকেটারের সম্পর্ক তাঁদের জন্য বড় বিতর্কের কারণও হয়েছে। কিছু ক্ষেত্রে মহিলা পার্টনার ক্রিকেটারদের সঙ্গে অশান্তি হলে পুলিশে অভিযোগ পর্যন্ত করেছেন, যা খেলোয়াড়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিসিসিআইয়ের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, যদি এই ‘গার্লফ্রেন্ড কালচার’ এখনই বন্ধ করা না হয়, তাহলে ভবিষ্যতে বড় বিতর্ক দেখা দিতে পারে। এমন উদাহরণও দেখা গিয়েছে যে, টিম বাস কোনও খেলোয়াড়ের পার্টনারের জন্য অপেক্ষা করছে। এই পার্টনারদের টিম হোটেলে থাকার খবরও রয়েছে।

আরও পড়ুন: গেরুয়া ঝড়ে মন্ত্রীদের মাথা হেঁট! কেউ পরাজিত, কেউ হারের মুখে, এক নজরে তৃণমূলের হেভিওয়েটরা

বিসিসিআইয়ের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হতে পারে, যার পরে ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে কিছু নতুন নিয়ম আসতে পারে। এই নিয়মগুলি কেবল আইপিএলের জন্য নয়, আন্তর্জাতিক সফরে যাওয়া টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে জয়ের পরই ধুতি-পাঞ্জাবি পরে হাজির মোদি, দিল্লিতে বিজেপি দফতরে বাজছে বাংলা গান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks