May 13, 2026
29506c5ffeac756bf6acc8bbc556ef901778627135080507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: ক্রিকেটের ‘পোস্টার বয়’ হিসাবে পরিচিত তিনি। ভারতের সুপারস্টার বিরাট কোহলি। তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি লাইক বা কোনও মন্তব্য়ও বারংবার শিরোনাম কেড়ে নেয়। এবার সেই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এক বিস্ফোরক দাবি করলেন জার্মান গায়ক তথা নেটপ্রভাবী লিজ়লাজ় (LizLaz)। 

সম্প্রতি বিরাট কোহলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিজ়লাজ়ের একটি ছবি লাইক করার খবর সামনে আসে। আইপিএলের মাঝেই চর্চার কেন্দ্রে চলে আসেন এই জার্মান। এবার তিনি দাবি করলেন কিছু সাংবাদিক নাকি তাঁকে অর্থের বিনিময়ে ভারতীয় মহাতারকা ক্রিকেটারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার জন্য অনুরোধ করেছিলেন। Filmymantra Media-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিজ় দাবি করেন তিনি ভারতে জনপ্রিয় হতেই তাঁকে নাকি বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে বিরাটের বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘কিছু কিছু সাংবাদিক তো ওঁর বিরুদ্ধে খারাপ মন্তব্য করার জন্য এবং ওঁ কোনদিন করেইনি, এমন কিছু ওঁর বিরুদ্ধে বলার জন্য আমায় অর্থের প্রস্তাব অবধি দিয়েছিল। তবে এমনটা আমি এমনটা কেন করতে যাব?’ এই সাক্ষাৎকারেই লিজ় স্পষ্ট জানিয়ে দেন যে বিরাট তাঁর প্রিয় ক্রিকেটার এবং তিনি কোহলির বিষয়ে নেতিবাচক মন্তব্য করে শিরোনাম কেড়ে নেওয়ার একেবারেই পক্ষপাতিত্ব নন। 

লিজ়ের মতে বিরাটের ওই একটা লাইক ঘিরে আলোচনা যে এতটা বেড়ে যাবে, তা তিনি কোনদিন স্বপ্নেও ভাবতে পারেননি, এমনকী এর বিষয়ে তিনি অবগত পর্যন্ত ছিলেন না। তিনি জানান, ‘লোকজন আমায় ফোন করা শুরুর করার পরেই আমি বিষয়টা জানতে পারি, কারণ এই বিষয়টা কিন্তু আমি নিজের নোটিফিকেশনও দেখতে পায়নি।’

লিজ় দাবি করেন এই ঘটনাটি জানাজানি হতেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেসেজে ভরে যায় এবং তাঁকে ঘিরে, তাঁর পরিচয় ঘিরে হঠাৎ করেই সার্চ থেকে শুরু করে মিডিয়ার কভারেজ বেড়ে যায়। তিনি জানান সার্চ ইঞ্জিনে তাঁর বিষয়ে প্রচুর লেখালিখি খুঁজে পান তিনি। তবে এই গোটা চর্চা যে ভারতের থেকে জার্মানিতে সম্পূর্ণ ভিন্ন রকমের ছিল, সেটাও স্পষ্ট করে দেন তিনি। ‘ভারতে তো লোকজন জিজ্ঞেস করছিল যে লিজ়লাজ় কে? তবে জার্মানিতে হেডলাইনগুলি প্রশ্ন করছিল এই বিরাট কোহলিটা কে? কারণ এখানে তো ক্রিকেট খুব একটা জনপ্রিয় নয়।’ জানান ওই জার্মান নেটপ্রভাবী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks