August 3, 2026
5c6a6a3622c0426eb1d253cd8a1df5c11785726412253170_original.jpg
Spread the love


নয়াদিল্লি : বল হাতে তিনি নিজেই একাধিক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম ‘পেস-অস্ত্র’ তিনি। ভারতীয় ক্রিকেটের সেই বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিং এবার বেছে নিলেন নিজের পছন্দের পাঁচ ভারতীয় বোলারকে এবং আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই জশপ্রীত বুমরা।

তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন ভারতের অন্যতম সেরা পেস বোলার ভুবনেশ্বর কুমার। কৃষ্ণাঙ্ক আত্রেয়ীর ইউটিউব চ্যানেলে নিজের পছন্দের তালিকা তুলে ধরেন অর্শদীপ। ভুবনেশ্বরকে শীর্ষ বাছাই বলার পিছনে তাঁর ব্যক্তিগত পক্ষপাতের কথা এবং নতুন বল নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন অর্শদীপ। 

অর্শদীপ বলেন, “ভুবি ভাই সবার উপরে আছেন কারণ তিনি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। আমি তাকে খুব পছন্দ করি, তাই এ ব্যাপারে আমার কিছুটা পক্ষপাতিত্ব রয়েছে। আমি সবার আগে ফাস্ট বোলারদের রেটিং দেব। দুই নম্বরে শামি ভাইকে রাখব। যেমনটা আপনারা জানেন, ও যে কোনও উইকেটে বল সিম করাতে পারে। ওর বোলিং চমৎকার, নিখুঁতভাবে সিম করতে পারে।” তালিকায় এই দু’জনই পেসার ছিলেন। কারণ, তিনি কুলদীপ যাদবকে তৃতীয় এবং যুজবেন্দ্র চহ্বালকে চতুর্থ স্থানে রেখেছেন। অর্শদীপ বলেন, “তালিকায় তৃতীয় স্থানে থাকবে কুলদীপ যাদব, কারণ তার দক্ষতা বেশ বিরল—ও একজন ‘লেফট-আর্ম চায়নাম্যান’ বোলার। এরপর আছে ‘যুজি ভাই’, পাঞ্জাব দলে আমরা সতীর্থ এবং তার রেকর্ডও দুর্দান্ত। প্রচুর উইকেট নিয়েছে।” পঞ্চম স্থানে রাখেন আর অশ্বিনকে।  

তালিকার একেবারে নীচে নাম রাখার জন্য অর্শদীপ ভারতের প্রাক্তন স্পিনারের কাছে মজা করে ক্ষমা চেয়ে নেন এবং বললেন যে, দেখা হলে তিনি ব্যক্তিগতভাবে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেবেন অথবা মেসেজ করে দুঃখ প্রকাশ করবেন। অর্শদীপের কথায়, “আমি আসলে অ্যাশ ভাইকে সবার শেষে রাখতে চাইনি, কিন্তু আর কোনও জায়গা ফাঁকা ছিল না, তাই তিনি পাঁচ নম্বরেই থাকছেন। ও দারুণ একজন খেলোয়াড়, তাছাড়া আইপিএলে পাঞ্জাব দলে ও-ই ছিল আমার প্রথম অধিনায়ক। দুঃখিত অ্যাশ ভাই, আমি তোমাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠাব।” তবে, বর্তমান সময়ে ভারতের হয়ে একের পর এক সাফল্য এনেছেন জোরে বোলার জশপ্রীত বুমরা। তাঁর সাফল্য অসাধারণ। তাঁর স্কিল বিশ্ববন্দিত। তাঁকে নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত চর্চা চলে। এরকম একজন ভারতীয় বোলার জায়গা করে নিতে পারেননি অর্শদীপের পছন্দের তালিকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks