কলকাতা: অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে বাংলার তরুণ স্পিনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে যুব ভারতীয় দলে সুযোগ করে নিয়েছে সে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও দুটো মাল্টি ডে ম্যাচের জন্য অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলেই সুযোগ পেয়েছে রোহিত।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় ওয়ান ডে দল: সাগর ভির্ক, লক্ষ্য রাইচান্দানি (সহ অধিনায়ক), যশবর্ধন সিং চৌহান (অধিনায়ক), বিনীত ভি কে, অর্জুন রাজপুত, কুশাগ্র ওঝা, রজত বাঘেল (উইকেটকিপার), অন্নয় দ্রাবিড় (উইকেট কিপার), অনমোলজিৎ সিং, ভুটকুরি যশভীর গৌর, রোহিত, শাভিন ভি, কাব্য পরেশ প্যাটেল, মোহিত উলভা ও ঈশান সুদ।
করণের বিধ্বংসী শতরান বেঙ্গল টি-টোয়েন্টি লিগে। রেকর্ড গড়ে হাওড়াকে চূর্ণ করে শীর্ষে উঠে এল শিলিগুড়ি। বেঙ্গল টি২০ লিগে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে চূর্ণ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। বৃহস্পতিবার ইডেনে তারা জিতল ৭৩ রানে। ৪ ম্যাচে শিলিগুড়ির পয়েন্ট ৬। এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল হাওড়া। শিলিগুড়ি বোর্ডে তোলে ২ উইকেটে ২৩১ রান। যা টুর্নামেন্টের ইতিহাসে দলগত সর্বাধিক স্কোর। করণ লাল করেন ৬৪ বলে ১৪৫। সাতটি বাউন্ডার ও ১৪টি ছক্কা হাঁকান। করণের ১৪টি সহ শিলিগুড়ির ইনিংসে রয়েছে ১৬টি ছক্কা। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও ইনিংসে সর্বাধিক। করণ এদিন ঋত্বিক চট্টোপাধ্যায়ের ওভারে সর্বাধিক ৩২ রান নেন। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় করেন ৫৮। সুজিত কুমার যাদব ও কণিষ্ক শেঠ একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ১৫৮ রানে গুটিয়ে যায়। শাকির হাবিব গান্ধী করেন ৪০। অখিলেশ যাদব তিনটি এবং করণ লাল ও শিবম ভারতী নেন ২টি করে উইকেট।
এই মুহূর্তে ব্যাট ও বল দুটো বিভাগেই সেরা পারফর্মার করণ লাল। তাঁর দখলেই এখন অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ। ম্য়াচের পর করণ লাল বলছেন, ‘দারুণ একটা অনুভূতি। শুধু নিজের ছন্দটা ধরে রাখতে চাই। এভাবেই এগিয়ে যেতে চাই। ব্যাটিং ও বোলিং দুটো ডিপার্টমেন্টেই অনেক বেশি পরিশ্রম করেছি। অনেকদিন ধরেই এমন কিছু একটা পারফর্ম করতে চেয়েছিলাম।’
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
