August 8, 2026
b7179924f6d4ba3e7b8f3f30d2c17e821786183672344507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: আগেই ছিটকে গিয়েছিলেন যশপ্রীত বুমরা। তারকা ফাস্ট বোলারের পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) আসন্ন টেস্ট সিরিজ়ের দল ঘোষণার পরেই সাই সুদর্শনের (Sai Sudharsan) খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তিনি দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে সফরও করেননি। এবার বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে বুমরার পাশাপাশি সুদর্শনও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলতে পারবেন না। দুই ম্যাচের টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটারও।  

দিনকয়েক আগেই Cricbuzz-র রিপোর্টে দাবি করা হয়েছিল সুদর্শন শ্রীলঙ্কায় পৌঁছনোর আগে সেন্টার অফ এক্সিলেন্সের মেডিক্যাল স্টাফের থেকে ফিটনেস ছাড়পত্র পেয়ে যাবেন। পায়ের পাতার চোট সারাতে সাই সুদর্শন বেঙ্গালুরুতে ভারতের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব চালাচ্ছেন। সেই রিহ্যাব শেষ করে ৮ অগাস্ট বাঁ-হাতি ব্যাটার ভারতীয় দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে যোগ দেবেন বলে শোনা যাচ্ছিল। তবে আজই তাঁর সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর সামনে এল। ANI-র রিপোর্টে দাবি করা হচ্ছে বিসিসিআইয়ের এক সূত্রর মাধ্যমে তাদের সুদর্শনের ছিটকে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

সুদর্শন সেন্টার অফ এক্সিলেন্সে ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলন করছিলেন। তবে গলে ১৫ অগাস্ট প্রথম টেস্টের আগে তিনি ফিট হতে পারতেন না। তারপরেই তাঁর ছিটকে যাওয়ার খবর সামনে এল। বিসিসিআইয়ের সেই সূত্র ANI-কে জানান, ‘সাই সুদর্শন চোটের জেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন।  তারকা ব্যাটার বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন সারছিলেন এবং সেখানেই ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলনে অংশগ্রহণ করেছিলেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে  গলে ১৫ অগাস্ট প্রথম টেস্টের আগে ওর ফিট হওয়ার সম্ভাবনা কমই ছিল।’

আরও পড়ুন:- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে? 

সাই সুদর্শনের অনুপস্থিতিতে ভারতীয় দলে তিন নম্বরে কে ব্যাট করবেন, সেই বিষয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরেই ভারতীয় টেস্ট দলের তিন নম্বর স্থান নিয়ে লড়াই চলছে। সুদর্শন সেই স্থান এখনও পাকাপাকিভাবে নিজের করতে না পারলেও, সাম্প্রতিককালে টিম ম্যানেজমেন্ট তাঁকেই সুযোগ দিয়ে পরখ করে দেখছিল। তাঁর অনুপস্থিতিতে তিনে খেলার দাবিদার অনেক।

কথায় আছে না কারও পৌষ মাস, কারও সর্বনাশ। সুদর্শন ছিটকে যাওয়ায় ভাগ্য খুলতে পারে দেবদত্ত পাড়িক্কালের। তিনি তিন নম্বরে ভারতের হয়ে সুযোগ পেতে পারেন। সুদর্শনের মতোই তিনিও বাঁ-হাতি ব্যাটার। উপরন্তু, সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচেও পা়ড়িক্কাল দুরন্ত এক শতরান হাঁকান। ফলে আপাতত দেখে মনে হচ্ছে সপ্তাহখানেক পরে গল টেস্টে ভারতের হয়ে তিন নম্বরে পাড়িক্কালকেই ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks