June 27, 2026
8642230d2542ba9e34048b85d9f7ef541782574093777394_original.jpg
Spread the love


Small Savings Schemes New Rule : সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ (Investment Plan) থাকলে আপনার জন্য বড় খবর। এবার থেকে বদলে গেছে সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi) , পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office RD) ছাড়াও সরকারি প্রকল্পের জমা ও তোলার নিয়ম (Post Office New Rule)। অবশ্য়ই এই নতুন সুবিধার বিষয়ে জেনে নেওয়া উচিত আপনার।

কী নিয়ম পরিবর্তন করা হয়েছে
সম্প্রতি এই নিয়ম বদলের বিষয়ে গত ২২ জুন সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা জমা ও তোলার জন্য আর কোনও কাগজের ফর্ম পূরণ করতে হবে না। শুধুমাত্র বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আঙুলের ছাপের মাধ্যমেই এই কাজ করা যাবে।

কোন কোন নিয়ম করা হয়েছে বদল 
১ ফর্ম ছাড়াই জমা ও তোলা (ই-কেওয়াইসি নিয়ম)
নতুন নিয়ম অনুসারে, ডাক বিভাগের নতুন ‘ড্রিম’ (DREAM) অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন থেকে ব্রাঞ্চ পোস্ট অফিসগুলিতে (BO) এই ডিজিটাল পরিষেবা পাওয়া যাবে।

এতে পাবেন টাকা জমার সুবিধা : নতুন নিয়ম অনুসারে এখন থেকে কোনও পে-ইন-স্লিপ বা জমার ফর্ম ছাড়াই শুধুমাত্র আধারের বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে ৫০,০০০ টাকা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সুবিধা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (POSA), রেকারিং ডিপোজিট (RD) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

টাকা তোলার ক্ষেত্রে কী সুবিধা : এবার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থেকে কোনও উইথড্রয়াল ফর্ম বা তোলার স্লিপ ছাড়াই বায়োমেট্রিক পদ্ধতিতে ২০,000 টাকা পর্যন্ত তোলা যাবে।

মনে রাখতে হবে এই বিষয়ে : এই নতুন নিয়মটি শুধুমাত্র ‘সিঙ্গল’ অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনও জয়েন্ট অ্যাকাউন্ট বা মাইনর (নাবালক) অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।

২ বেশি অঙ্কের লেনদেনে পুরনো নিয়মই বহাল
তবে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, টাকা জমা ও তোলার যে সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে (জমার ক্ষেত্রে ৫০ হাজার এবং তোলার ক্ষেত্রে ২০ হাজার টাকা), তার চেয়ে বেশি অঙ্কের বা হাই-ভ্যালু লেনদেনের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল পদ্ধতি কাজ করবে না। সেই সমস্ত ক্ষেত্রে গ্রাহকদের আগের মতোই কাগজের ফর্ম পূরণ করতে হবে ও সংশ্লিষ্ট অ্যাকাউন্টস অফিসের অনুমোদন নিতে হবে।

৩ এবার আপনি পাবন যেকোনও ব্রাঞ্চ থেকে লেনদেনের সুবিধা 
অতীতের নিয়ম এবার বদলে গেছে। এতদিন নিয়ম ছিল, গ্রাহক যে পোস্ট অফিস ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক সেই ব্রাঞ্চ থেকেই তাকে লেনদেন করতে হতো। কিন্তু নতুন নিয়মে আধার-লিঙ্কড ই-কেওয়াইসি (e-KYC) গ্রাহকরা যেকোনও পোস্ট অফিস ব্রাঞ্চে গিয়েই টাকা জমা বা তুলতে পারবেন। তবে যাদের অ্যাকাউন্ট আধারের সাথে যুক্ত নয়, তাদের কিন্তু নিজের হোম ব্রাঞ্চেই যেতে হবে।

৪ এবার থেকে  বাধ্যতামূলক হচ্ছে মোবাইল নম্বর
নতুন নিয়ম অনুসারে, ডিজিটাল জালিয়াতি রুখতে ও নিরাপত্তা বাড়াতে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করছে ডাক বিভাগ। ১ সেপ্টেম্বরের পর যদি কোনও গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকে, তবে তিনি ‘ড্রিম’ অ্যাপের মাধ্যমে কোনও আধার-ভিত্তিক লেনদেন বা ই-কেওয়াইসি করতে পারবেন না।

আরও পড়ুন : ফের নোটবন্দি ! ৩০ জুনের পর বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০,১০০ টাকার নোট ? কী বলল ব্যাঙ্ক 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks