May 20, 2026
f5e7ae943524a4d0b16f5e89f1e7bb5a1779250127698338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: অর্থনৈতিক মন্দা থেকে বেকারত্ব বৃদ্ধি নিয়ে নিত্যনতুন পরিসংখ্যান সামনে আসছে। সেই আবহেই কর্মী ছাঁটাইয়ের কাজে হাত দিল মার্ক জাকারবার্গের সংস্থা Meta. সবমিলিয়ে ৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের। সিঙ্গাপুর দিয়েই সেই কাজ শুরু হল। ভোর ৪টে নাগাদই চাকরি চলে যাওয়ার ইমেল পেলেন সেখানকার কর্মীরা। (Meta Layoffs)

Bloomberg জানিয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যত কর্মী আছে, তার মধ্যে ১০ শতাংশকে একসঙ্গে ছাঁটাই করছে Meta. স্থানীয় সময় অনুযায়ী, ভোর ৪টেয় সিঙ্গাপুরের কর্মীদের কাছে চাকরি যাওয়ার ইমেল পৌঁছে যায়। কর্মীদের ছাঁটাই করে AI-এ কোটি কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে জাকারবার্গের। (AI Related Layoffs)

ছাঁটাইয়ের আগে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে Meta-র মোট কর্মিসংখ্যা ছিল ৭৮০০০। এর মধ্যে ৮০০০ জনকে ছাঁটাইয়ের পাশাপাশি, ৭০০০ কর্মীকে AI নির্ভর কাজে সরিয়ে আনা হচ্ছে। Meta এবং AI-এর একত্রীকরণ ঘটাতে চান জাকারবার্গ। তাই এমন পদক্ষেপ। কিন্তু লক্ষ্যপূরণ হওয়ার পর ওই বিপুল সংখ্যক কর্মীর কী হবে, তাঁদেরও ছাঁটাই করা হবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন: হঠাৎ ছিটকে বেরিয়ে এল ইঞ্জিন, দাউদাউ করে আগুন, সজোরে আছড়ে পড়ল বিমান, শেষ মুহূর্তের ভিডিও সামনে এল

কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে মানুষ কাজ হারাতে পারেন বলে লাগাতার সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। যত দিন যাচ্ছে, সেই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হচ্ছে একটু একটু করে। Meta-তে ৬০০০ শূন্যপদ থাকলেও, সেগুলিতে নিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাকে AI-চালিত করে তুলতেই এমন পদক্ষেপ। এই নিয়ে ১৪০০০ কর্মীকে ছাঁটাই করল Meta. 

আরও পড়ুন: বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যু ভারতীয় কূটনীতিকের, দেহ উদ্ধার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে

পরিসংখ্য়ান বলছে, ২০২৬ সালেই এখনও পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার ২২৩ প্রযুক্তি কর্মী চাকরি হারিয়েছেন। AI-এর বাড়-বাড়ন্তকেই এর জন্য দায়ী করা হচ্ছে। Amazon এবছর ১৬০০০ কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে। Oracle ৩০০০০ কর্মীকে ছেঁটে ফেলে AI দিয়েই কাজ চালাতে চায়।

ছাঁটাইয়ের কথা আগেই জানা গিয়েছিল Meta. নাম ধরে ধরে না বলে জানানো হয়েছিল, চাকরি চলে যাওয়ার ইমেল পাঠানো হয়ে যাবে। আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য জায়গার কর্মীদের আজ ওয়র্ক ফ্রম হোম করতেও বলা হয়েছে। Meta-র চিফ পিপল অফিসার জ্যানেল গেল জানান, মূলত ম্যানেজারের পদগুলি খালি করা হবে। আপাতত ছোট টিম নিয়ে কাজ করতে আগ্রহী সংস্থা। এবার যে ছাঁটাই হয়েছে, তাতে ইঞ্জিনিয়ারিং এবং প্রডাক্ট টিমের সদস্যরাই মূলত চাকরি হারিয়েছেন। 

Meta ৮০০০ কর্মী ছাঁটাই করতে চেয়েছিল বলে এপ্রিল মাসে প্রথম সামনে আসে। তাদের পরিকল্পনা ফাঁস হয়ে যায়। সেই থেকে Meta-র কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। জানা গিয়েছে, সম্প্রতি বিশেষ একটি সফ্টওয়্য়ার ব্যবহার করতে শুরু করে Meta, যার দ্বারা কর্মীদের মাউসের নড়াচড়া, অনলাইন তাঁদের গতিবিধির উপর নজর রাখা হয়। সেই নিয়ে সংস্থার অন্দরেই বিরোধিতা শুরু হয়। ১০০০-এর বেশি কর্মী লিখিত ভাবে আপত্তি জানান। Meta-র দাবি, Google এবং OpenAI-এর সঙ্গে পাল্লা দিতে AI-এ জোর দেওয়ার পক্ষপাতী তারা। ২০২৬ সালে AI-তে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার লক্ষ্য় রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks