কলকাতা: চলতি সপ্তাহে প্রায় একই জায়গায় স্থির হয়ে রয়েছে সোনার দাম। যদিও রুপো সামান্য বাড়া কমা করছে। কিন্তু আজ, জুনের ১৬ তারিখ, কত হল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম?
২৪ ক্যারেট সোনার দাম
গতকালের তুলনায় মাত্র ২ টাকা কমেছে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম কমেছে ২০ টাকা। আজ ১৬ জুন ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৫ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৯৫০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
২২ ক্যারেট অর্থাৎ গয়না তৈরির প্রয়োজনীয় সোনার দামে গতকালের সঙ্গে আজকের কোনও পার্থক্য হয়নি। আজ ১ গ্রাম এই সোনার দাম দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৫ টাকা। ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা।
তবে, আজ যদি কেউ সোনা বিক্রি করতে চায়, তাহলে প্রতি গ্রামে ১৩ হাজার ৬৪৫ টাকা করে পাওয়া যাবে। যা গতকালের তুলনায় ২ টাকা কমে গিয়েছে।
১৮ ক্যারেট সোনার দাম
এর মধ্যে নূন্যতম দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনার। প্রতি গ্রামে ১ টাকা বেড়েছে এই সোনার দাম। আজ এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৬৯৬ টাকা।
রুপোর দাম
যদিও কিছুটা কমেছে রুপোর দাম। এই মূল্যবান ধাতুর দাম প্রতি কেজিতে ১ হাজার ৫৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫০ হাজার ২৮১ টাকায়।
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৪৯৯৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৪২৪৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১৩৬৪৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ১১৬৯৬ |
| রুপো বার (999) | ১ কেজি | ২৫০২৮১ |
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
Budget 2026: অপারেশন সিঁদুরের পর বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি
