August 4, 2026
fbbc8bc13524b9c1f71e615094731e241781360929671206_original.jpg
Spread the love


ধর্মশালা: বৃষ্টি তাল কেটেছিল শুরু থেকেই। দীর্ঘ কয়েক ঘণ্টা পর ৫০ ওভারের ম্য়াচ এসে দাঁড়ায় ২৫ ওভারের ম্য়াচে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক (Indian Cricket Team Captain) শুভমন গিল (Shubman Gill)। নতুন ২ মুখকে সুযোগ দেওয়া হয়েছিল এই ম্য়াচে। গুরনূর ব্রার ও হর্ষ দুবে। তাঁরা দুজনেই নজর কাড়লেন প্রথম আন্তর্জাতিক ম্য়াচে। কিন্তু ধর্মশালা মাতিয়ে দিলেন রহমনউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। ৪৮ বলে ঝোড়ো শতরানের ইনিংস। ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়ন ফিরলেও দলের ভিত শক্ত করে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকেই আফগানিস্তান শেষ পর্যন্ত পৌঁছে গেল ১৯৪-এ। 

ম্য়াচ শুরুর হওয়ার আগে থেকেই আকাশের মুখ ভার ছিল। বৃষ্টির জন্য  টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। দলে সুযোগ দেওয়া হয়েছিল গুরনূর ব্রার ও হর্ষ দুবেকে। আফগানদের বিরুদ্ধে টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন মানব সুথার। অভিষেকে ৭ উইকেট নিয়েছিলেন। এবার ওয়ান ডে ক্রিকেটে অভিষেকে ব্রার ও হর্ষ দু’জনেই নজর কাড়লেন। ২ জনেই তিনটি করে উইকেট নিলেন। তবে ধর্মশালা মাতালেন আফগান ব্যাটার রহমনউল্লাহ গুরবাজ। মাত্র ৪৮ বলে ঝোড়ো সেঞ্চুরি হাঁকালেন। সেঞ্চুরি হাঁকানোর পথে আটটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান আফগান উইকেট ব্য়াটার। ব্যাটিং অর্ডারে মাঝের তিনজনের কেউই রান পাননি। অধিনায়ক হসমতউল্লাহ শাহিদি ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলেন। আজমতউল্লাহ ওমরজাই ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিনটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া আর কোনও ব্য়াটার বড় রান করতে পারেননি।

 

ভারতীয় বোলিং লাইন আপের মধ্যে আজ যাঁদের খেলানো হয়েছিল, তাদের মধ্য়ে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও অর্শদীপ সিংহ। অর্শদীপ ২ উইকেট পেয়েছিলেন। তবে গুরনূর ব্রার ও হর্ষ দুবে দুজন নতুন মুখই এদিন উজ্জ্বল পারফর্ম করেন। দুজনেই তিনটি করে উইকেট নেন। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ কোনও উইকেট নেননি। এদিকে, এদিন মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেলেন রোহিত শর্মা। সবচেয়ে বেশিি বয়সি প্লেয়ার হিসেবে ভারতীয় দলের জার্সিতে খেলতে নেমেছেন হিটম্য়ান। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks