June 2, 2026
d201439091523c718118b58c4ffd99471767669235566206_original.jpg
Spread the love


নিউ চণ্ডীগড়: আইপিএল শেষ। প্রায় দু মাসের বিনোদনমূলক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শেষে আবার ভারতীয় ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ফেরার অপেক্ষা। যদিও শুরুটা খুব একটা কঠিন হবে না ভারতীয় দলের জন্য়। চলতি সপ্তাহেই ভারতীয় দল একটি টেস্ট ম্য়াচ খেলতে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। যদিও এই ম্য়াচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবুও নিঃসন্দেহে আফগানিস্তান এই মুহূর্তে এশিয়ার অন্য়তম শক্তিশালী দল। তাই সমীহ করতেই হবে মহম্মদ নবি, হসমতউল্লাহ শাহিদিদের। এক নজরে দেখে নেওয়া যাক কবে ভারত-আফগানিস্তান টেস্ট খেলতে নামছে

কোথায় হবে ভারত বনাম আফগানিস্তান দ্বৈরথ?

পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ের পি সি এ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান

কখন শুরু হবে ভারত বনাম আফগানিস্তান লড়াই?

৬ জুন, শনিবার খেলা শুরু হবে সকাল ৯.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন ভারত বনাম আফগানিস্তান ম্যাচ?

ভারত বনাম আফগানিস্তান ম্য়াচ দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচটি।

এক টেস্ট ম্য়াচ ছাড়াও তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজও খেলবে আফগানিস্তান শিবির ভারতের বিরুদ্ধে। ভারতীয় দলে শুভমন গিলের নেতৃত্বে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পন্থদের। এছাড়া দেবদত্ত পড়িক্কল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুতার, গুরনুর ব্রার, হর্শ দুবে ও ধ্রুব জুড়েল।

ব্যাক আপ ক্রিকেটার হিসেবে এই টেস্টের আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন আকিব নবি। এই ত্রিশ বছরের পেসার এবারের জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক রঞ্জি ট্রফিজয়ী শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। তিনি ১২.৫৭ গড়ে ৬০টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। তবে তা সত্ত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ যা আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ নয় এবং যেখানে যশপ্রীত বুমরার মতো প্রথম সারির তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেখানে কেন নবি সুযোগ পেলেন না, তা নিয়ে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়। তবে সেইসব জল্পনার মাঝেই এবার জাতীয় শিবিরে নবি। এখন দেখার আদৌ কোনওভাবে শেষ মুহূর্তে ভারতীয় স্কোয়াডে সুযোগ পান কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks