April 26, 2026
0282951c3cfdca65241b4524ecf9a7ee17771204157621373_original.jpg
Spread the love


কলকাতা: কোটি টাকার সম্পদ তৈরি করা, খুব সহজ কখনওই নয়। তবুও চেষ্টা করে সারাজীবনের চেষ্টায় ১ কোটি টাকার সম্পদ তৈরি করে ফেলেন অনেক বিনিয়োগকারীই। কিন্তু এই ক্ষেত্রে এওটা জিনিস লক্ষ্য করা যায়। কোনও বিনিয়োগকারী যদি কয়েক কোটি টাকা জমিয়ে ফেলেন, তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: মাত্র ১২ বছরে জমিয়ে ফেলতে পারেন ১ কোটি টাকা! উপায়টা খুবই সহজ কিন্তু রাস্তাটা বেশ কঠিন

যে কোনও বিনিয়োগকারীর প্রথম ১ কোটি টাকা জমতেই সময় বেশি লাগে। তারপর বেশ দ্রুতই জমে যায় পরের ১ কোটি টাকা। হিসাব মিলিয়ে দেখলে ব্যাপারটা বোঝা যায় সহজে। সাধারণত কোনও ফান্ড যা বেঞ্চমার্ক সূচককে ট্র্যাক করে, তার গড় রিটার্ন হয় বছরে ১২ শতাংশ। আর কোনও বিনিয়োগকারী এই ফান্ডে মাসে ১০ হাজার টাকা করে যদি বিনিয়োগ করে তাহলে ২১ বছর পর সুদে আসলে মোট বিনিয়োগের পরিমাণ পেরিয়ে যায় ১ কোটি টাকা।

আবার এই SIP যদি চালু রাখা যায়, তাহলে ঠিক ৬ বছরও লাগে না, ওই ১ কোটি ছুঁয়ে ফেলে ২ কোটির অঙ্ক। আরও ৩ বছর যদি এই বিনিয়োগ চলতে থাকে, তাহলে সুদ ও আসলের মোট পরিমাণ ছুঁয়ে ফেলে ৩ কোটি টাকা।

আরও পড়ুন: মাসে মাত্র ১০ হাজারের বিনিয়োগ, এই পদ্ধতি মানলে হাতে আসবে প্রায় ৮ কোটি টাকা!

আসলে, প্রথম ১ কোটি টাকা জমিয়ে ফেলতে সব থেকে বেশি সময় লাগে। আর এই সময়টাই সব থেকে হতাশাজনক। কারণ, এই সময় আপনার সম্পদের বৃদ্ধি আপনার চোখে সে ভাবে পড়ে না। এর কারণ হল শুরুতে আপনার মোট সম্পদের পরিমাণ কম থাকে। সেই কারণেই শুরুর দিকে কমপাউন্ডিংয়ের যে সুবিধা, সেটাই অনেক ক্ষেত্রে পান না বিনিয়োগকারীরা।

সেই কারণেই শুরুর দিকে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন, তার থেকেও গুরুত্বপূর্ণ, আপনি কত টাকা বিনিয়োগ করছেন। কিন্তু দেখুন। প্রথম ১ কোটি টাকা জমে যাওয়ার পর থেকেই বদলাতে থাকে সব কিছু। হু হু করে এর পর রিটার্ন আসতে থাকে আপনার কাছে। আর এটাই হল কমপাউন্ডিংয়ের জাদু।

আপনি যদি একবার বিরাট একটা তহবিল তৈরি করে ফেলতে পারেন, তাহলে সেটাই আপনার আগামীর রিটর্নের ভিত্তি হিসাবে কাজ করে। তখন আপনি আসলে কত টাকা বিনিয়োগ করছেন, তার থেকেও বেশি কাজ করে আপনি কত টাকার তহবিল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন।

ফলে, বিনিয়োগ শুরু করার পর ধৈর্য্য রাখুন। কারণ, শুরুর দিকে নানা উত্থান পতন আসবেই। আপনার মনে হতেই পারে কিছুই টু লাভ হচ্ছে না, তাহলে বিনিয়োগ রেখে কী লাভ? কিন্তু প্রথমে মনকে শান্ত রেখে বিনিয়োগ চালিয়ে যান, তারপর দেখুন কয়েক বছর পর কেমন রিটার্ন আসে আপনার পকেটে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks