চেন্নাই: আইপিএলে এখনও পর্যন্ত এবার মাঠে নামতে দেখা যায়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। চলতি আইপিএল শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। কিন্তু এরপর থেকে চোট সারিয়ে অনুশীলনের মঞ্চে ধোনি ফিরলেও তাঁকে কখনও মাঠে খেলতে দেখা যায়নি চেন্নাইয়ের জার্সিতে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজ সিএসকের ম্য়াচে কি ধোনিকে খেলতে দেখা যাবে?
