April 30, 2026
46d3e772393d7fff7c163020c15fde05177755799353550_original.jpg
Spread the love


মুম্বই: তাঁকে গুজরাত টাইটান্স (Gujarat Titans) থেকে ফিরিয়ে এনেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এবং ফিরিয়ে এনে রোহিত শর্মাকে সরিয়ে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিল দলের নেতৃত্বভার। এ নিয়ে বিতর্কও কম হয়নি। 

তবে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার পর থেকে অধিনায়ক হার্দিক পাণ্ড্য সাফল্যের মুখ দেখেননি। আইপিএলের (Indian Premier League) এই মরশুমেও জঘন্য পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সের। ৮ ম্যাচ খেলে ৬টিতে হার। জয় মাত্র ২ ম্যাচে। পয়েন্ট টেবিলের নীচের দিকে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফের স্বপ্নও ক্রমশ দূরে সরছে।

আর এই পরিস্থিতিতে কি নেতৃত্ব হারাতে চলেছেন হার্দিক? দলের টানা ব্যর্থতায় কি অধিনায়কের ওপর কোপ পড়চে চলেছে?

আরও পড়ুন: ড্রেসিংরুমে বসে এ কী কাণ্ড! ফের বিতর্কে তোলপাড় বৈভবদের দল, কড়া শাস্তি রাজস্থানের অধিনায়কের

সমর্থকরা হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরানোর দাবি তুলেছেন। সেই দলে নাম লেখালেন প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। নিউজ়িল্যান্ডের প্রাক্তন তারকার দাবি, এখনই নেতৃত্ব থেকে সরানো উচিত হার্দিককে।

হার্দিকের নেতৃত্বে টানা তিনবার ব্যর্থতার তিক্ত স্বাদ হজম করতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। সাইমন ডুলের মতে, এবার রিসেট বাটন টেপার সময় এসে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ঢেলে দল সাজানোর সময় এসে গিয়েছে। নেতৃত্বে বদল আনার সময় এসে গিয়েছে।

২০২৪ সালে ১৪ ম্যাচে ব্যাট হাতে মাত্র ২১৬ রান করেছিলেন হার্দিক। ২০২৫ সালে প্লে অফে উঠলেও, হার্দিক সব মিলিয়ে ২২৪ রানই করেছিলেন। এবার সাত ম্যাচে ১২৮ রান করেছেন হার্দিক। বল হাতেও নিষ্প্রভ। 

 

সাইমন ডুল বলেছেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, পরেরবার অধিনায়ক কে? ওরা কিছু পাল্টাতে চাইলে, পরেরবার কাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে? যদি হার্দিক পাণ্ড্য না হয়, তা হলে ওকে ছেড়ে দাও। ওর দল টানা তিনবছর পারফর্ম করতে পারছে না। তাহলে তো ওর চাকরি যাবেই।’ 

ডুল আরও বলেছেন, ‘একদম ওপরের মহল থেকে কিছু যৌক্তিকতা থাকতে হবে। কারণ সিদ্ধান্তটা নেয় ওপরের মহল। ওরা কিন্তু খুব সফল দল ছিল। ওরা হার্দিককে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে। ওদেরই ভাবতে হবে।’

আরও পড়ুন: রাজ্যে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, বাঁচার উপায় কী? কী বলছেন বিশেষজ্ঞরা?





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks