April 14, 2026
a7046b51e2b3009c4f2e67f748ff198f1766813221464206_original.jpg
Spread the love


বেঙ্গালুরু: বিজয় হাজারে ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে ম্য়াচে দিল্লি দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। সেই ম্যাচে বিরাট কোহলি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। ম্য়াচে গুজরাত ৭ রানে হারিয়ে দিয়েছিল। গুজরাতের স্পিন বোলার বিশাল জয়সওয়াল ১০ ওভারে ৪২ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিল। এই উইকেট গুলোর মধ্য়ে বিরাট কোহলির উইকেটটি সবচেয়ে স্পেশাল বিশালের কাছে। ম্য়াচের পর সেই বিরাট কোহলির থেকেই বিশেষ উপহারও পেলেন বিশাল।

ম্যাচের পর বিরাট কোহলি ম্য়াচ বল সই করিয়ে বিশালকে উপহার দিলেন। কিং কোহলির সঙ্গে ছবিও তুলেছেন বিশাল। সেই ছবি নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টও করেছেন গুজরাত স্পিনার। বিশাল ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ”টিভিতে তাঁকে দেখা থেকে শুরু করে তাঁর সঙ্গে মাঠে একসঙ্গে খেলা। এই মুহূর্তটা আমার কাছে ভীষণ স্পেশাল।”

 

বিজয় হাজারে ট্রফিতে ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন কোহলি । তাতে তিনি হাসিমুখে ছবি তুললেও নেটিজেনরা খোঁচা দিতে ছাড়ছেন না। যিনি কোটি কোটি টাকার মালিক, তিনি এই টাকা নিয়ে কী করবেন, সেই প্রশ্ন করছেন অনেকে । সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে । বলা হচ্ছে, বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের সেরা ওয়ান ডে টুর্নামেন্টে এত কম টাকা পুরস্কার অর্থ দেওয়া হবে কেন! গুজরাতকে হারিয়ে দিল্লি টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জিতেছেম্যাচের সেরা হয়েছেন কোহলি । যে কারণে কোহলিকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় । আন্তর্জাতিক ম্যাচ বা আইপিএলের পুরস্কার মূল্যের চেয়ে যা অনেকটাই কম । পাশাপাশি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার কোহলি এই সামান্য টাকায় কী করবেন, সেটা নিয়েও চর্চার অন্ত নেই ।

নেটিজেনদের একজন লিখেছেন, ‘মাত্র ১০ হাজার টাকা নিয়ে কোহলি কী করবেন সেটাই প্রশ্ন?’ কেউ লিখেছেন, ‘এই টাকাটা বিসিসিআইকে দিয়ে দিন । যাতে এই টাকা দিয়ে ম্যাচ সম্প্রচার করতে পারে।’ কারণ রোহিত শর্মা বা বিরাট কোহলিদের ঘরোয়া ক্রিকেটে খেলতে ‘বাধ্য’ করা হলেও এই ম্যাচ সম্প্রচারের কোনও ব্যবস্থা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড । আবার অনেকে লিখেছেন, ‘গলি ক্রিকেটের মতো পুরস্কার দেওয়া হয়েছে ।’ এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘এটা তো ভামিকার পকেটমানি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks